হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

আকার দাঁড়িয়েছে ৫ খণ্ডে। (মাশয়াখা বলা হয়, এমন সংকলনকে যেখানে সংকলক তার শায়েখদের জীবনী এবং তাঁর বর্ণিত হাদিসগুলো উল্লেখ করে। এছাড়াও তাঁর থেকে প্রাপ্ত উপকারী বিভিন্ন ইলমি কথাও থাকে সেখানে।) তাঁর সম্পর্কে আরো জানতে চাইলে ‘ত্বাবাকাতুল হুফফাজ’ এবং ‘আল জাওয়াহিরুল মুদিয়‍্যাহ’ পাঠ করুন।

৭৪.

আবু মুহাম্মদ আলি ইবনে যাকারিয়া ইবনে মাসউদ আনসারি মাম্বিজি রহ.। তিনি ‘আল লুবাব ফিল জামঈ সুন্নাতি ওয়াল কিতাব’ নামে একটি গ্রন্থের রচয়িতা। এছাড়াও ‘আসারুত ত্বহাবি’ কিতাবের ব্যাখ্যাকারক তিনি। ৬৯৮ হিজরিতে তিনি ইন্তেকাল করেন। তাঁর ছেলে মুহাম্মদের জীবনী পাওয়া যায় ‘আল জাওয়াহিরুল মুদিয়্যাহ’ এবং ‘আদ দুরারুল কামিনা’তে।

৭৫.

আবুল আলা মাহমুদ ইবনে আবি বাকর বুখারি রহ.। ৭০০ হিজরি সনে মারদিন এলাকায় তাঁর ইন্তেকাল হয়। তাঁর সংকলিত ‘মাশয়াখা’তে প্রায় ৭০০ শায়খের জীবনী রয়েছে। তাঁর কাছ থেকে হাদিস শুনেছেন আল্লামা মিযযি, বিরযালি, ইমাম যাহাবি এবং আবু হাইয়ান রহ.। আরো জানতে চাইলে মুতালাআ করতে পারেন ‘আল জাওয়াহিরুল মুদিয়্যাহ’ এবং ‘আল ফাওঈদুল বাহিয়্যাহ’।

৭৬.

আবুল আব্বাস আহমদ ইবনে ইবরাহিম ইবনে আব্দুল গণি ইবনে আবু ইসহাক সারূজি রহ.। হানাফি ফিকহের প্রসিদ্ধ কিতাব ‘হেদায়া’র ব্যাখ্যাকারক তিনি। তাঁর মৃত্যু হয় ৭০১ হিজরি সনে।

৭৭.

আমির আলাউদ্দিন আলি ইবনে বালবান ইবনে আব্দুল্লাহ ফারিসি রহ.। উনার জন্ম হয় ৬৭৫ হিজরি সনে আর মৃত্যু হয় ৭৩১/৭৩৯ হিজরিতে। ‘তালখিসুল খিলাত্বি’ কিতাবের ব্যাখ্যাগ্রন্থ লিখেছেন তিনি। তাছাড়া তিনি ‘আল ইহসান ফি তারতিবি সহিহ ইবনে হিব্বান’ নামের একটি গ্রন্থ রচনা করেছেন।

৭৮.

আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইবরাহিম ইবনে গানাঈম শুরুত্বি রহ.। ৭৩৩ হিজরিতে তিনি ইন্তেকাল করেন।

৭৯.

কুতুবউদ্দিন আব্দুল কারিম ইবনে আব্দুন নূর ইবনে মুনির ইবনে আব্দুল কারিম ইবনে আলি হালাবি রহ.। তিনি ৬৬৩/৬৬৪ হিজরিতে জন্মগ্রহণ করেন। আর মারা যান

«<
102
>»