এমন হাদিসের কিতাব গেম যা যাতে হাদিসের বিন্যাস হয়ে থাকে আরবি হরফানুযায়ী।) ৫৬৪ হিজরিতে তিনি ইন্তেকাল করেন।
৬৭.
মুসনাদে শাম আবুল ইয়ামান তাজুদ্দিন যায়দ ইবনে হাসান ইবনে যায়দ ইবনে হাসান ইবনে যায়দ ইবনে হাসান ইবনে সাঈদ কিন্দি রহ.। ৫২০ হিজরিতে বাগদাদে জন্মগ্রহণ করেন তিনি। আর তাঁর মৃত্যু হয় ৬১৩ হিজরি সনে।
৬৮.
আবু হাফস যিয়াউদ্দিন উমর ইবনে বদর ইবনে সাঈদ মাওসুলি রহ.। ৬২২ হিজরিতে ইন্তেকাল করেন তিনি।
৬৯.
আবুল ফাদায়িল হাসান ইবনে মুহাম্মদ সাগানি রহ.। তিনি জন্মগ্রহণ করেন ৫৭৭ হিজরি। আর ইন্তেকাল করেন ৬৫০ হিজরি সনে। তিনি আরবি ভাষা, ফিকহ এবং হাদিস শাস্ত্রের ইমাম ছিলেন। ‘উবাব’ ও ‘মাশারিকুল আনওয়ার’ নামে দুটি গ্রন্থের রচয়িতা তিনি।
१०.
আবু আলি হাসান ইবনে মুবারক ইবনে মুহাম্মদ যাবিদি রহ.। ৫৪৩ হিজরিতে জন্ম নেন এই মনীষী। আর মারা যান ৬২৯ হিজরি সনে।
৭১.
আবু আব্দুল্লাহ হুসাইন ইবনে মুবারক ইবনে মুহাম্মদ যাবিদি রহ.। ইনি হলেন পূর্বোক্তজনের আপন ভাই। তিনি জন্মগ্রহণ করেন ৫৪৫/৫৪৬ হিজরি সনে। আর মারা যান ৬৩০ হিজরিতে। তাঁর সম্পর্কে আরো জানতে ‘তাযকিরাতুল হুফফাজ’ এর উপর আমার লেখা টীকা দ্রষ্টব্য।
৭২.
আবুল আব্বাস ফখরুদ্দিন আহমদ ইবনে মুহাম্মদ ইবনে ইবরাহিম ইবনে রুযমান ইবনে আলি রহ.। তিনি জন্মগ্রহণ করেন ৫৮৩ হিজরি সালে। ‘নুসখাতু ওকি’ কিতাবের বর্ণনাকারী তিনি। (‘নুসখাতু ওকি’ হচ্ছে একটি হাদিসের কিতাব যেখানে ওকি ইবনুল জাররাহ রহ. ইমাম আ’মাশ থেকে শোনা হাদিসগুলো তাঁর সনদসহ লিপিবদ্ধ করেছেন।) এই মনীষী ইন্তেকাল করেন ৬৬১ হিজরিতে। ‘ত্বাবাকাতুল হুফফাজ’ গ্রন্থে এমনটাই পাওয়া যায়।
৭৩.
আবুল আব্বাস জামালুদ্দিন আহমদ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যাহিরি রহ.। ৬৯৬ হিজরিতে তাঁর ইন্তেকাল হয়। তিনি ‘মাশয়াখায়ে ফখর ইবনে বুখারি’র হাদিসের মান যাচাই করেছেন। পরে সেটার