হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

না সেই যুগে।

হাদিস শাস্ত্রে ‘বাহরুল আসানিদ ফি সিহাহিল মাসানিদ’ নামে তাঁর লিখিত একটি কিতাব রয়েছে। সেটি মোট ৮০০ খণ্ড। সেখানে তিনি সংকলন করেছেন মোট ১ লক্ষ হাদিস। সেই কিতাবটি যদি পরিমার্জন করে গুছিয়ে লেখা হতো তাহলে ইসলামি ইতিহাসে এর মতো কিতাবই আর হতো না। (এই কিতাবটি পাওয়া যায় না কোথাও।) ‘ত্বাবাকাতুল হুফফাজ’ দ্রষ্টব্য।

৬৩.

মুসনাদে হেরাত আবুল ফাতাহ নসর ইবনে আহমদ ইবনে ইবরাহিম রহ.। তিনি ছিলেন পূর্বসূরি মুহাদ্দিসগণের রেখে যাওয়া নিদর্শন। ৪১৭ হিজরিতে জন্ম নিয়ে তিনি ইন্তেকাল করেন ৫১০ হিজরিতে।

৬৪.

মুসনাদে সমরকন্দ ইসহাক ইবনে মুহাম্মদ ইবনে ইবরাহিম ইবনে মুহাম্মদ ইবনে নূহ ইবনে যায়দ ইবনে নুমান তানুখি নাসাফি রহ.। তিনি জন্মগ্রহণ করেন ৪৩৩ হিজরিতে। আর মারা যান ৫১৮ হিজরি সনে।

৬৫.

৬৬.

আবু আব্দুল্লাহ হুসাইন ইবনে মুহাম্মদ ইবনে খসরু বাগদাদি হানাফি রহ.। তিনিও ‘মুসনাদু আবি হানিফা’র একজন সংকলক। ৫২২ হিজরিতে তাঁর ইন্তেকাল হয়। ইবনে হাজার রহ. তাঁর উপর অভিযোগ এনে বলেন, তিনি কাযি মারিস্তানের সংকলিত ‘মুসনাদ’কে নিজের সংকলিত হিসেবে বর্ণনা করেছেন।

তিনি আরো বলেন, আবু আব্দুল্লাহ বলখির নিজের সংকলিত ‘মুসনাদে আবি হানিফা’ নেই। বরং তাঁর ছাত্র শামস সাখাবি সেই মুসনাদ বর্ণনা করেন মুহাম্মদ ইবনে আহমাদ তাদমুরি থেকে তিনি মুহাম্মদ ইবনে মুহাম্মদ মায়দূমি থেকে তিনি আব্দুল লতিফ ইবনে আব্দুল মুনঈম থেকে তিনি ইবনুল জাওযি থেকে আর তিনি বর্ণনা করেন সংকলক কাযি মারিস্তান থেকে। (সেটাকেই আবু আব্দুল্লাহ বলখি নিজের সংকলিত বলে দাবি করেছেন।)

ইবনে হাজারের এই বক্তব্য থেকে তাঁর অনর্থক কথাবার্তা বলার অভ্যাস প্রকাশ পেয়েছে।

মুহাদ্দিস আবু মুহাম্মদ আব্দুল খালেক ইবনে আসাদ দামেশকি রহ.। তিনি অনেক বেশি সফর করতেন। হাদিস শাস্ত্রে তাঁর একটি মু’জাম কিতাব রয়েছে। (মু’জাম বলা হয়

«<
102
>»