সুলাইমান ইবনে কামিল বুখারি রহ.। উনি ‘গুনজার’ উপাধিতে পরিচিত। ‘তারিখে বুখারি’ গ্রন্থের লেখক তিনি। ৪১২ হিজরি সনে তাঁর ইন্তেকাল হয়। আরো কিছু জানতে ‘ত্বাবাকাতুল হুফফাজ’ কিতাবটি পড়তে পারেন।
৫৭.
আবুল হাসান মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে ইবরাহিম ইবনে মাখলাদ বাযযায রহ.। তিনিও একটি ‘মুসনাদু আবি হানিফা’র লেখক। অত্যধিক সত্যবাদী একজন মুহাদ্দিস উনি। ৪১৯ হিজরিতে তাঁর ইন্তেকাল হয়।
৫৮.
আবুল আব্বাস জা’ফর ইবনে মুহাম্মদ মুসতাগফিরি নাসাফি রহ.। তিনি ৩৫০ হিজরিতে জন্মগ্রহণ করেন। আর ৪৩২ হিজরিতে তার ইন্তেকাল হয়ে যায়। বহু গ্রন্থের লেখক তিনি।
তাঁর সম্পর্কে আরো জানতে চাইলে ‘ত্বাবাকাতুল হুফফাজ’ এবং ‘আল জাওয়াহিরুল মুদিয়্যাহ’ পাঠ করতে পারেন।
৫৯.
আবু সাদ সাম্মান ইসমাইল ইবনে আলি ইবনে হুসাইন ইবনে মুহাম্মদ ইবনে হাসান ইবনে যানজুয়াহ রাযি রহ.। ৪৪৫ হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। কিছুটা বিদআতি হলেও হাদিস ও রাবি এবং হানাফি ফিকহ শাস্ত্রের ইমাম ছিলেন তিনি। তাঁর সম্পর্কে আরো জানতে আগ্রহী হলে ‘ত্বাবাকাতুল হুফফাজ’ এবং ‘আল জাওয়াহিরুল মুদিয়্যাহ’ দ্রষ্টব্য।
৬০.
উমর ইবনে আহমদ ইবনে মুহাম্মদ ইবনে মুসা ইবনে মনসুর জুরি নিসাপুরি রহ.। ৪৬৭ হিজরিতে তিনি ইন্তেকাল করেন। তাঁকে জানতে পড়ুন, আব্দুল গাফের ফারিসি কৃত ‘রিজালুল আরবাঈন’ এবং ‘আল জাওয়াহিরুল মুদিয়্যাহ’।
৬১.
হাকিম আবুল কাসেম উবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ নিসাপুরি হাসকানি রহ.। তিনি ইন্তেকাল করেন ৪৯০ হিজরিতে। বিস্তারিত জানতে ‘ত্বাবাকাতুল হুফফাজ’ এবং ‘আল জাওয়াহিরুল মুদিয়্যাহ’ পাঠ করুন।
৬২.
আবু মুহাম্মদ হাসান ইবনে আহমদ ইবনে মুহাম্মদ ইবনে কাসেম ইবনে জা’ফর সমরকন্দি কুওয়াখমিসিনি রহ.। উনার জন্ম হয় ৪০৯ হিজরি সনে। আর মৃত্যু হয় ৪৯১ হিজরিতে। আবুল আব্বাস মুসতাগফিরির ছাত্র তিনি।
আবু সা’দ বলেন, তৎকালীন যুগে পুরো পৃথিবীতে আপন শাস্ত্রে আবু মুহাম্মদ ছিলেন অতুলনীয়। তাঁর মতো দ্বিতীয় কেউ ছিল