হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

বর্ণনা করতে পারতেন সনদসহ। তিনি রচনা করেছেন ‘আল ফুসুল ফিল উসুল’ এবং ‘আহকামুল কুরআন’ নামের দুটি গ্রন্থ। এছাড়া ‘আল জামিউল কাবির’ ও ‘মুখতাসারুত তহাবি’র ব্যাখ্যা গ্রন্থ লেখেন তিনি। এই রচনাবলি থেকে তাঁর অনন্য পারদর্শিতা ও দক্ষতার ব্যাপারটা টের পাওয়া যায়। মতানৈক্যপূর্ণ মাসআলার দলিল উপস্থাপন থেকেই বুঝে আসে, হাদিসের রাবিদের সম্পর্কে কেমন জানাশোনা ছিল তাঁর।

৫১.

আবুল হাসান মুহাম্মদ ইবনে মুজাফফর ইবনে মুসা ইবনে ঈসা ইবনে মুহাম্মদ বাগদাদি রহ.। ৩৭৯ হিজরিতে তিনি ইন্তেকাল করেন। তিনি একটি ‘মুসনাদু আবি হানিফা’র সংকলক। দারাকুতনি রহ. বেশ বড় মনে করতেন তাঁকে। তিনি ছিলেন বিশিষ্ট একজন হাদিস বিশারদ। ‘ত্ববাকাতুল হুফফাজ’ দ্রষ্টব্য।

৫২.

আবু নাসর আহমদ ইবনে মুহাম্মদ কালাবাযি রহ.। ৩৭৮ হিজরিতে তাঁর ইন্তেকাল হয়। ‘রিজালুল বুখারি নামে একটি গ্রন্থের প্রণেতা তিনি। ইমাম দারাকুতনি রহ. তার বোধশক্তির ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন। তৎকালীন সময়ে মা-ওয়ারাউন নাহারে তিনিই ছিলেন সবচেয়ে বড় হাদিস বিশেষজ্ঞ। বিস্তারিত জানতে চাইলে ‘ত্ববাকাতুল হুফফাজ’ পড়তে হবে।

৫৩.

আবু হামিদ আহমদ ইবনে হুসাইন মারুযি রহ.। ইবনে ত্ববারি নামে প্রসিদ্ধ উনি। ৪৭৬ হিজরিতে তিনি ইন্তেকাল করেন। হাদিস আত্মস্থকরণ ও বর্ণনার ক্ষেত্রে দৃঢ় একজন মানুষ ছিলেন তিনি। আরো দেখুন ‘আল জাওয়াহিরুল মুদিয়্যাহ’ গ্রন্থে।

৫৪ .

আবুল কাসম তালহা ইবনে মুহাম্মদ ইবনে জা’ফর বাগদাদি রহ.। ২৯০ হিজরিতে জন্মগ্রহণ করেন তিনি। আর মৃত্যুবরণ করেন ৪৮০ হিজরি সনে। ‘মুসনাদু আবি হানিফা’র অন্যতম সংকলক তিনি।

৫৫.

আবুল ফদল আহমদ ইবনে আলি ইবনে আমর সুলায়মানি বুখারি রহ.। ২১১ হিজরিতে উনার জন্ম আর মৃত্যু হচ্ছে ৪০৪ হিজরিতে। তিনি ছিলেন মা-ওয়ারাউন নাহার এলাকার শায়খ। তাঁর ছাত্র ছিলেন আবু জা’ফর মুস্তাগফিরি। আরো বিস্তারিত জানতে ‘ত্বাবাকাতুল হুফফাজ’ দ্রষ্টব্য।

৫৬.

আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আহমদ ইবনে মুহাম্মদ ইবনে

«<
102
>»