হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

ইবনে মানদাহ অনেক হাদিস বর্ণনা করেছেন তাঁর সনদে। তিনি তাঁর ব্যাপারে ভালো ধারণা রাখতেন। মাযহাবি গোঁড়ামি থেকে কিছু লোক সমালোচনা করে হারিসির। তাদের সবচেয়ে বড় সমালোচনা হলো, ‘মুসনাদু আবি হানিফা’তে বহু হাদিস তিনি বর্ণনা করেছেন অগ্রহণযোগ্য রাবি আব্বা’ ইবনে জা’ফর নাজিরামি থেকে। (এই আব্বা ইবনে জা’ফর অনেক জাল হাদিস বানিয়েছিল আবু হানিফা রহ.র নামে।) অথচ সমালোচনাকারীদের এ ব্যাপারে খবরই নেই যে, হারিসি কিন্তু কোনো হাদিস তার থেকে বিচ্ছিন্নভাবে একাই বর্ণনা করেননি। বরং তার সঙ্গে আরও অনেকেই বর্ণনা করেছেন সেই হাদিস। ইমাম তিরমিজিও অগ্রহণযোগ্য দুই রাবি মুহাম্মদ ইবনে সাঈদ মাসলুব এবং কালবি থেকে এভাবে হাদিস বর্ণনা করেছেন।

তবে মাযহাবি গোঁড়ামি মানুষকে অন্ধ ও বধির বানিয়ে দেয়। এসব গোঁড়ামি ধ্বংস করে দিন আল্লাহ তাআলা। হারিসির সম্পর্কে আরো কিছু জানতে হলে মুতালাআ করুন ‘আল জাওয়াহিরুল মুদিয়‍্যাহ’ এবং ‘তা’জিলুল মানফাআহ’।

৪৮.

আবুল কাসেম আলি ইবনে মুহাম্মদ তানুখি রহ.। তিনি ইন্তে কাল করেন ৩৪২ হিজরিতে। খতিবে বাগদাদির বর্ণনামতে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত হাদিস বিশারদ ছিলেন তিনি। আবুল হাসান কারখির অন্যতম শাগরিদ ছিলেন এই মনীষী।

৪৯.

কাযি আবুল হুসাইন আব্দুল বাকি ইবনে কানি’ রহ.। ২৬৫ হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। বহু গ্রন্থের প্রণেতা তিনি। ৩৫১ হিজরিতে তাঁর ইন্তেকাল হয়ে যায়।

খতিবে বাগদাদি বলেন, আমাদের অধিকাংশ শায়েখ তাঁকে নির্ভরযোগ্য মনে করেন।

হাসান ইবনে ফুরাত বলেন, মৃত্যুর দুই বছর পূর্বে ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন তিনি।

৫০.

আবু বকর আহমদ ইবন আলি রাজি ৩৭০ হিজরিতে মৃত্যুবরণ করেন তিনি। ফিকহ ও তার মূলনীতি এবং হাদিস শাস্ত্রে পণ্ডিত ব্যক্তি ছিলেন এই মনীষী। আবু দাউদ, ইবনে আবি শাইবা, আব্দুর রাজ্জাক এবং ত্বয়ালিসি বর্ণিত হাদিসগুলো ভালোভাবে মুখস্থ ছিল তাঁর। যখন যেখানে যতগুলো হাদিস ইচ্ছা ততগুলোই

«<
102
>»