গফুর ইবনে আব্দুর রহমান সিন্ধি রহ.। তাঁর উল্লেখযোগ্য দুটি রচনা হলো, ‘ফাকিহাতুল বুসতান’ ও ‘তারতিবি সহিহিল বুখারি আলা তারতিবিস সাহাবা’। ১১৭৪ হিজরিতে তিনি ইন্তেকাল করেন।
৩. আবু তাইয়্যেব মুহাম্মদ ইবনে আব্দুল কাদের সিন্ধি মাদানি রহ.। হাদিসের ছয়টি মৌলিক কিতাবের উপর তাঁর লিখিত হাশিয়া আছে। (ছয়টি মৌলিক কিতাব হচ্ছে, সহিহ বুখারি, সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে নাসাঈ, সুনানে তিরমিজি, সুনানে ইবনে মাজাহ।) তিনি ছিলেন আবুল হাসান সিন্ধির সমকালীন আলেম। ১১৪০ হিজরির আগে পরে কোনো এক সময় ইন্তেকাল করেন তিনি।
৪. শায়েখ মুহাম্মদ মুঈন ইবনে মুহাম্মদ আমিন ইবনে তালিবুল্লাহ সিন্ধি রহ.। তিনি শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির অন্যতম ছাত্র। সেইসঙ্গে ইতোপূর্বে উল্লিখিত শায়খ হাশেম এবং মুহাম্মদ হায়াতের বড় একজন উস্তাদ তিনি। ১১৮০ হিজরির আগে পরে উনার ইন্তেকাল হয়।
৫.
শাইখুল ইসলাম কুতুবুদ্দিন আহমদ শাহ ওয়ালিউল্লাহ ইবনে আব্দুর রহিম ইবনে ওয়াজিহুদ্দিন দেহলভি রহ.। ১১১৪ হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। আর তাঁর ইন্তেকাল হয় ১১৭৬ হিজরি সনে। ভারতীয় উপমহাদেশে হাদিসশাস্ত্রের পুরোধাপুরুষ তিনি। তাঁর রচিত গ্রন্থাবলির সংখ্যা অনেক। তন্মধ্যে কয়েকটি হলো এই, ‘হুজ্জাতুল্লাহিল বালিগা’, ‘ইযালাতুল খফা আন খিলাফাতিল খুলাফা’, ‘আল ইনসাফ’, ‘ইকদুল জিদ ফি আহকামিল ইজতিহাদি ওয়াত তাকলিদ’ ‘আল মুসাফফা শরহুল মুআত্ত্বা’, ‘আল মুসাওওয়া শরহুল মুআত্ত্বা’, ‘আল ইরশাদ ইলা মুহিম্মাতি ইলমিল ইসনাদ’, ‘শরহু তারাজিমি আবওয়াবিল বুখারি’ ও ‘আল ইনতিবাহ ফি সালাসিলি আউলিয়াঈল্লাহ’।
আরেকটি কিতাব আছে। সেটার নাম হচ্ছে, ‘আল ইনতিবাহ ফি আসানিদি কুতুবিল হাদিসি ওয়াল ফিকহি ও ফাওয়াঈদি সামিয়াহ মিনাল হাদিস’। এটি এখনও অপ্রকাশিত। মক্কায় শায়খ আব্দুল্লাহ দেওবন্দির কাছে বিদ্যমান আছে সেই কিতাবের নুসখাটি। এগুলো ছাড়াও শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির লিখিত আরো বড় বড় কিতাব রয়েছে। দেওবন্দি সকল মুহাদ্দিসের সনদ গিয়ে পৌঁছে তাঁর কাছে।
৬.