শায়খ মুহাম্মদ আফদাল শিয়ালকোটি রহ.। তিনি শাহ ওলিউল্লাহ দেহলভির হাদিসের শায়খ। আর তিনি নিজে আব্দুল্লাহ ইবনে সালেম বসরি মক্কির ছাত্র। ১১৪৬ হিজরিতে তিনি ইন্তেকাল করেন।
৭.
শাহ আব্দুল আজিজ ইবনে শাহ ওলিউল্লাহ দেহলভি রহ.। ১২৩৯ হিজরিতে তাঁর ইন্তেকাল হয়। তাঁর উল্লেখযোগ্য রচনাবলির মধ্যে রয়েছে ‘বুসতানুল মুহাদ্দিসিন’, হাদিসের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রসঙ্গে লিখিত ‘আল উজালাতুন নাফি’আহ’, এবং ‘তুহফাতুল ইসনা আশারিয়া’।
৮.
মুহাদ্দিসে কাবির শায়খ কাযি সানাউল্লাহ মাযহারি পানিপথি রহ.। তিনি শাহ ওলিউল্লাহর অন্যতম শিষ্য। শাহ আব্দুল আজিজ তাঁকে ‘যুগের বাইহাকি’ বলে সম্বোধন করতেন। তাঁর লিখিত একটি বিশাল তাফসির রয়েছে। বিধানসংক্রান্ত হাদিস এবং দলিলের ক্ষেত্রে যেটা অনন্য। সেই তাফসিরের পুরোটা প্রকাশিত হয়নি এখনও। তাঁর লিখিত ‘মানারুল আহকাম’ নামে আরো একটি গ্রন্থ রয়েছে। সেটিও পড়ে আছে অপ্রকাশিত অবস্থায়। এ দুটি ছাড়াও তাঁর প্রণীত আরো অনেক গ্রন্থ আছে। ১২২৫ হিজরিতে পানিপথ এলাকায় মারা যান এই মনীষী।
৯. শাহ আব্দুল কাদের বিন শাহ ওলিউল্লাহ দেহলভি রহ. ১২৩০ হিজরিতে তিনি ইন্তেকাল করেন।
১০. শাহ রাফিউদ্দিন ইবনে শাহ ওলিউল্লাহ দেহলভি রহ.। ১২৩৩ এ হিজরি সনে দিল্লিতেই ইন্তেকাল হয় উনার।
১১. শায়খ আব্দুল হাই দেহলভি। তিনি শাহ আব্দুল আজিজ দেহলভির বড় একজন শিষ্য।
১২. শায়খ আবু সুলাইমান ইসহাক ইবনে মুহাম্মদ আফদাল ইবনে আহমাদ ইবনে মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে মানসুর ইবনে আহমদ ইবনে মুহাম্মদ ইবনে কিওয়ামুদ্দিন দেহলভি রহ.। ইনি হলেন শাহ আব্দুল আজিজ দেহলভির মেয়ের ঘরের নাতি। ১১৯৬/১১৯৭ হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। আর মারা যান ১২৬২ হিজরি সনে।
১৩.
উপরোক্তজনের ভাই ইয়াকুব ইবনে মুহাম্মদ আফদাল ইবনে আহমাদ ইবনে মুহাম্মদ দেহলভি রহ.। তার জন্ম হয় ১২০০ হিজরিতে। আর তিনি মারা যান ১২৮২ হিজরি সনে। তার ছাত্র সংখ্যা ছিল অনেক। সৈয়দ সিদ্দিক