হাসান কনৌজী, খাজা আহমদ বিন ইয়াসিন নাসিরাবাদি তাঁর ছাত্রদের মাঝে উল্লেখযোগ্য।
১৪.
শায়খ আব্দুল কাইয়ুম রহ.। ইনিও ছিলেন শাহ আব্দুল আজিজ দেহলভির মেয়ের ঘরের নাতি। পূর্বোক্ত শায়েখ ইসহাকের ছাত্র ছিলেন তিনি। ১২৯৯ হিজরিতে মৃত্যুবরণ করেন তিনি।
১৫. শায়খ ইসমাঈল ইবনে আব্দুল গনি ইবনে ওলিউল্লাহ ইবনে আব্দুর রহিম রহ.। ১২৪৬ হিজরিতে কাফেরদের সাথে জিহাদরত অবস্থায় শহিদ হন তিনি।
১৬. শায়খ আহমদ আলি ইবনে লুৎফুল্লাহ সাহারানপুরি রহ.। ১২২৫ হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। আর ১২৯৭ হিজরিতে উনার ইন্তেকাল হয়। সহিহ বুখারির খুবই চমৎকার ও সামগ্রিক একটি ব্যাখ্যাগ্রন্থের রচয়িতা তিনি।
১৭. আল্লামা কাসেম ইবনে আসাদ আলি ইবনে গোলামশাহ ইবনে মুহাম্মদ বখশ সিদ্দিকি নানুতুবি দেওবন্দি রহ.। তিনি জন্মগ্রহণ করেন ১২৪৮ হিজরিতে। আর তার ইন্তেকাল হয় ১২৯৭ হিজরি সালে। ভারত উপমহাদেশের শিক্ষা ও ধর্মীয় সংস্কৃতির কেন্দ্রবিন্দু দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হচ্ছেন এই মহা মনীষী। বহু গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রণেতাও তিনি।
১৮. শায়খ রশিদ আহমদ ইবনে হিদায়াত আহমদ ইবনে বীর বখশ ইবনে গোলাম হাসান ইবনে গোলাম আলি ইবনে আলি আকবর ইবনে কাযি মুহাম্মদ আসলাম আনসারি গাঙ্গুহি রহ.। ১২৪৪ হিজরিতে গাঙ্গুহ এলাকায় জন্মগ্রহণ করেন তিনি। আর ১৩২৩ হিজরিতে উনার ইন্তেকাল হয়। বহু মূল্যবান কিতাবাদির রচয়িতা তিনি। তাঁর উল্লেখযোগ্য কিছু রচনার নাম হচ্ছে, ‘সাবিলুর রাশাদ’, ‘হেদায়েতুশ শিআ’, ‘যুবদাতুল মানাসিক’, ‘তাসফিয়াতুল কুলুব’ ও ‘ইমদাদুস সুলুক’।
১৯. শায়খ ইয়াকুব ইবনে মামলুক আলি সিদ্দিকি নানুতুবি রহ.। ১২৪৯ হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। আর ইন্তেকাল করেন ১৩০২ হিজরির রবিউল আউয়াল মাসের ৪ তারিখে।
২০. শায়খ ফখরুল হাসান ইবনে আব্দুর রহমান গাঙ্গুহি রহ.। তিনি হিন্দুস্তানের অন্যতম প্রসিদ্ধ একজন আলেম। কাসেম নানুতুবি এবং রশিদ আহমদ গাঙ্গুহির ছাত্র তিনি। সুনানে আবু দাউদের উপর খুব সুন্দর হাশিয়া লিখেছেন এই