মনীষী। ১৩১৫ হিজরিতে তিনি ইন্তেকাল করেন।
২১. শায়খ আহমদ ইবনে হাসান আকবর হুসাইন হুসাইনি আমরূহি রহ.। ১৩৩০ হিজরিতে তিনি ইন্তেকাল করেন। ইনি ছিলেন কাসেম নানুতুবির অন্যতম একজন শাগরিদ।
২২. উস্তাজুল উলামা শায়খ মাহমুদ হাসান ইবনে যুলফিকার আলি দেওবন্দি রহ.। তিনি শাইখুল হিন্দ উপাধিতে ভূষিত। ১২৬৮ হিজরিতে রায়বেরেলি এলাকায় উনার জন্ম হয়। এরপর বেড়ে ওঠেন দেওবন্দে। ১৩৩৯ হিজরিতে তিনি ইন্তেকাল করেন। হাদিস, তাফসির এবং দর্শনশাস্ত্রে বেশ কয়েকটি উচ্চ গবেষণামূলক গ্রন্থের রচয়িতা তিনি।
২৩. শায়খ জহির আহসান ইবনে সুবহান আলি নিমাভি রহ.। ‘আসারুস সুনান’ নামক একটি গ্রন্থের লেখক তিনি। এছাড়াও হাদিসের বিভিন্ন প্রসঙ্গে তাঁর রচিত বেশ কিছু ভালো পুস্তিকা রয়েছে।
২৪. ফকিহ আরিফ বিল্লাহ খলিল আহমদ ইবনে মাজিদ আলি ইবনে আহমদ আলি ইবনে কুতুব আলি ইবনে গোলাম মুহাম্মদ আনসারি সাহারানপুরি রহ.। তিনি একজন বড় ফকিহ ও মুহাদ্দিস ছিলেন। ১২৬৯ হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। পরবর্তীতে হিজরত করে চলে যান মদিনায়। আর সেখানেই ১৩৪৬ হিজরির রবিউস সানির ১৫ তারিখে ইন্তেকাল হয় তাঁর। এরপর বাকি’ গোরস্থানে সাইয়েদুনা উসমান রাদিয়াল্লাহু আনহুর কবরের পাশে দাফন করা হয় তাঁকে। সুনানে আবু দাউদের ব্যাখ্যায় ‘বাজলুল মাজহুদ’ নামে ৫ খণ্ডের একটি বিশাল গ্রন্থের রচয়িতা তিনি।
২৫. মুহাদ্দিসুল আসর আনোয়ার শাহ কাশ্মীরি রহ.। ১২৯২ হিজরিতে কাশ্মীরের এক গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। আর তাঁর মৃত্যু হয় ১৩৫২ হিজরি সনে। তিনি উচ্চতর গবেষণাসমৃদ্ধ বহু কিতাবের লেখক। তাঁর রচিত কয়েকটি কিতাবের নাম হচ্ছে এই, ‘ফাসলুল খিতাব’, ‘নাইলুল ফারক্বাদাইন’, ‘কাশফুস সিতর’ এবং ‘ফায়দুল বারি’।
২৬. মুজাদ্দিদে জামান আশরাফ আলি ইবনে আব্দুল হক থানবি রহ.। তিনি জন্মগ্রহণ করেন ১২৮০ হিজরিতে। আর মৃত্যুবরণ করেন
১৩৬২ হিজরিতে। ‘হাকিমুল উম্মত’ উপাধিতে ভূষিত হয়েছিলেন এই মহামনীষী। ৮০ বছর বয়সেই তাঁর