রচনা সংখ্যা ৫০০ কেও ছাড়িয়ে গিয়েছিল। কারো কারো মতে মৃত্যু পর্যন্ত সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় ৮০০ তে। এমন বিষয় পাওয়া দুষ্কর যেটাতে তিনি কলম ধরেননি। আল্লাহ তাঁর হায়াত বাড়িয়ে দিন। (কিতাব লেখার সময় থানবি রহ. বেঁচে ছিলেন।)
২৭. শায়খ হুসাইন আলি মিয়ানওয়ালি হা.ফি.। তিনি রশিদ আহমেদ গাঙ্গুহির অন্যতম ছাত্র। তাঁর বয়স বোধহয় আশি কিংবা তার চেয়েও বেশি। তিনি দীর্ঘজীবী হোন।
২৮. মুহাক্কিকুল আসর শায়খ শাব্বির আহমদ ইবনে মাওলানা ফদলুর রহমান উসমানি রহ.। ১৩০৫ হিজরির ১০ মুহাররম জন্মগ্রহণ করেন তিনি। ‘ফাতহুল মূলহিম’ নামে বেশ কয়েক খণ্ডে রচিত সহিহ মুসলিমের একটি বিশাল ব্যাখ্যাগ্রন্থের প্রণেতা তিনি। বর্তমানে তিনি জামিয়া ইসলামিয়া ডাভেলের শাইখুল হাদিস। তাঁর বয়স ৬০ হয়ে গেছে। তিনি বেঁচে থাকুন আরো অনেক দিন। ( মূল কিতাব রচনার সময়ে বেঁচে ছিলেন তিনি। পরে ১৩৬৯ হিজরিতে তাঁর ইন্তেকাল হয়।)
২৯. শাইখুল আসর হুসাইন আহমদ ইবনে হাবিবুল্লাহ মাদানি রহ.। ১২৯৬ হিজরিতে তাঁর জন্ম হয়। বর্তমানে তিনি দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস। তাঁর বয়স ৬০ পার হয়ে গেছে। আল্লাহ তাআলা তাঁকে বাঁচিয়ে রাখুন। (পরে ১৩৭৭ হিজরি সনে তিনি ইন্তেকাল করেন)।
৩০. শায়খ মুহাম্মদ কেফায়াতুল্লাহ ইবনে ইনায়াতুল্লাহ ইবনে ফাইদুল্লাহ দেহলভি রহ.। ভারত উপমহাদেশের তৎকালীন মুফতিয়ে আজম ইনি। দিল্লির মাদ্রাসায়ে আমিনিয়্যাতে শাইখুল হাদিস হিসেবে কর্মরত আছেন। তাঁর বয়স ৬০ এর আশপাশেই হবে। আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুন। (পরে ১৩৭২ হিজরিতে তাঁর ইন্তেকাল হয়।)
৩১. শায়খ আব্দুল আজিজ পাঞ্জাবি রহ.। তিনি বেশ কিছু কিতাবের লেখক। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ‘আতরাফুল বুখারি’। তাছাড়া ‘নাসবুর রায়াহ’ গ্রন্থের হজ অধ্যায় পর্যন্ত হাশিয়া লিখেছেন তিনি। হাদিস শাস্ত্রে তাঁর কিছু গবেষণা কর্ম রয়েছে। আর হাদিসের রাবি ও তাঁদের স্তর পর্যালোচনায় ভালো মেহনত আছে