তাঁর। তাঁর বয়স ৬০ এর কাছাকাছি হবে। (পরবর্তীতে ১৩৫৯ হিজরিতে ৫৫ বছর বয়সে তিনি মারা যান।)
৩২. শায়খ মাহদি হাসান শাহজাহানপুরী রহ.। হাদিস এবং অন্যান্য শাস্ত্রে তাঁর উপকারী কয়েকটি রচনা রয়েছে। তাঁর রচনাবলির মধ্যে ‘ক্বালাঈদুল আযহার আ’লা কিতাবিল আসার’ এবং ইমাম মুহাম্মাদ রচিত ‘আল হুজ্জাহ আ’লা আহলিল মাদিনা’ কিতাবের একটি ব্যাখ্যাগ্রন্থ উল্লেখযোগ্য। তাঁর বয়স বর্তমানে ৬০ এর কাছাকাছি। ১৩০০ হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। (পরে ১৩৯১ হিজরিতে উনার ইন্তেকাল হয়।)
৩৩. মাওলানা মুহাম্মদ ইদরিস ইবনে মুহাম্মদ ইসমাঈল কান্ধলভি রহ.। ১৩১৭ হিজরির ১২ই রবিউস সানি তিনি জন্মগ্রহণ করেন। মিশকাতুল মাসাবিহের একটি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন তিনি। বড় বড় ৫টি খণ্ডে রচিত সেটি। বর্তমানে তাঁর বয়স ৫০ এর কোঠায় পৌঁছে গিয়েছে। (পরে তাঁর মৃত্যু হয়েছিল ১৩৯৪ হিজরিতে।)
৩৪. শাইখুল হাদিস মুহাম্মদ যাকারিয়া ইবনে মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া কান্ধলভি রহ.। বর্তমানে তিনি মাজাহিরুল উলুম সাহারানপুরের শাইখুল হাদিস। ‘আওজাযুল মাসালিক ইলা মুআত্তা মালিক’ তার রচিত গ্রন্থ। বর্তমানে তাঁর বয়স ৫০ এর কাছাকাছি। (পরবর্তীতে ১৪০২ হিজরির শাবান মাসের শুরুর দিকে মদিনায় থাকাকালীন তিনি মৃত্যুবরণ করেন।)
৩৫. আবুল হাসানাত আব্দুল্লাহ ইবনে সাইয়িদ মুযাফফর হুসাইন হায়দ্রাবাদি রহ.। ‘যুজাজাতুল মাসাবিহে’র লেখক তিনি। এই কিতাবটি মোট পাঁচ খণ্ডে রচিত। (১৩৮৩/১৩৮৪ হিজরিতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে ৮০ পেরিয়ে গিয়েছিল তাঁর বয়স।)
৩৬. শায়খ মাওলানা মুহাম্মদ ইউসুফ ইবনে শাহ মাওলানা মুহাম্মদ ইলয়াস কান্ধলভি রহ.। ইনি ছিলেন তাবলিগ জামাতের আমির।
১৩৩৫ হিজরিতে উনার জন্ম। আর মৃত্যু হচ্ছে ১৩৮৪ হিজরির ৩০শে জিলক্বদ। ‘হায়াতুস সাহাবা’ নামে তিন খণ্ডের একটি কিতাব লিখেছেন তিনি। এছাড়া ‘আমানিল আহবার ফি শরহি মাআনিল আসার’ নামে তাঁর রচিত আরেকটি কিতাব আছে। সেটি চার খণ্ডে প্রকাশিত হয়েছে। এই কিতাব