হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

থেকে বোঝা যায়, হাদিস ও ফিকহে কেমন ছিল তাঁর পারদর্শিতা।

৩৭. আল্লামা মুহাম্মদ বদরে আলম মিরাঠি রহ.। ১৩১৬ হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। আল্লামা কাশ্মীরির খাস শাগরিদ ছিলেন তিনি। আল্লামা কাশ্মীরি দরসে যা লেখাতেন সেটাই ‘ফায়দুল বারি’তে গুছিয়ে নিয়ে আসেন তিনি। ফলে ‘ফায়দুল বারি’ হয়ে দাঁড়ায় বড় বড় চারটি খণ্ড বিশিষ্ট। এছাড়া তিনি উর্দুতে ‘তরজামানে সুন্নাহ’ নামে একটি কিতাব লেখেন। সেটি ৩ বা ততোধিক খণ্ডে প্রকাশিত হয়েছে। ১৩৮৫ হিজরির রজব মাসের ৩ তারিখে মদিনা মুনাওয়ারায় থাকাকালীন মৃত্যু হয় তাঁর।

৩৮. মুহাম্মদ আমিমুল ইহসান ইবনে সৈয়দ আব্দুল মান্নান মুজাদ্দেদি বরকতি রহ.। তিনি একাধারে ছিলেন মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ এবং উসুলবিদ। এছাড়াও নানান শাস্ত্রে পারদর্শী ছিলেন তিনি। ১৩২৯ হিজরিতে বিহারে জন্মগ্রহণ করেন তিনি। ১৩৮৭ হিজরি সনে হজ পালনরত অবস্থায় তাঁর সাথে সাক্ষাৎ হয় আমার। ১৩৯০ হিজরিতে বাংলাদেশের ঢাকা শহরে তিনি ইন্তেকাল করেন। হাদিসের খেদমতে বহু কিতাব রচনা করেছেন তিনি। তাঁর সবচেয়ে বড় কিতাবটির নাম হলো, ‘ফিকহুস সুনান ওয়াল আ-সার’। এছাড়া তাঁর প্রণীত অন্যান্য কিতাবের কথা বিবৃত হয়েছে ‘মিন্নাতুল বারি’ নামক কিতাবের শেষাংশে। যেখানে তাঁর জীবনীও সংকলিত হয়েছে।

৩৯. শায়খ যফর আহমদ উসমানি থানভি রহ.। ১৩১০ হিজরির ১৩ই রবিউল আউয়ালে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন হাকিমুল উম্মত আশরাফ আলি থানভির ভাগ্নে। বহু গ্রন্থের রচয়িতা তিনি। তন্মধ্যে ‘ই’লাউস সুনান’ হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে অপ্রতিদ্বন্দ্বী একটি কিতাব। কারণ, সেখানে একই সঙ্গে কুরআন, হাদিস এবং সালাফের বক্তব্য দ্বারা হানাফি ফিকহের স্বপক্ষে দলিল পেশ করা হয়েছে। ভারত পাকিস্তানের এই কিতাব টিম ১৮ খণ্ডে ছেপে এসেছে। এর লেখকের বয়স বর্তমানে ৮০ পার হয়ে গেছে। আল্লাহ তাআলা তাঁকে হেফাজত করুন। উম্মতকে তাঁর মাধ্যমে আরো উপকার পৌঁছান। (পরবর্তীতে যফর আহমদ উসমানির ইন্তেকাল হয়

«<
102
>»