১৩৯৪ হিজরিতে।)
৪০. আবুল ওয়াফা সৈয়দ মাহমুদ শাহ ইবনে সৈয়দ মুবারক শাহ আফগানি কান্দাহারি রহ.। ১৩১০ হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন আর তার মৃত্যু হয় ১৩৯৫ হিজরি সালে। তিনি আমাদের ওস্তাদ এবং শায়খ। সুউচ্চ মর্যাদা এবং উত্তম কর্মকাণ্ডের অধিকারী একজন নেককার ও দুনিয়াবিমুখ মানুষ তিনি। হানাফি মাযহাবের প্রধান ইমামগণ-ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদসহ অন্যান্য ইমামগণ-রচিত কিতাবের খাদেম। অর্থাৎ তাঁদের কিতাবে টিকা টিপ্পনী লাগানো, পরিমার্জন ও প্রকাশনার খেদমতে নিয়োজিত তিনি। ভারতে ‘লাজনাতু ইহইয়াঈল মাআরিফিন নু’মানিয়্যাহ’ নামে তিনি একটি প্রকাশনা সংস্থা প্রতিষ্ঠা করেছেন। তাঁর ইলমি অবদানগুলোই তাঁকে ফিকহ ও হাদিসের অঙ্গনে অনন্য মর্যাদা ও শ্রেষ্ঠত্বের আসনে বসায়।
৪১. আল্লামা শায়খ মুফতি মুহাম্মদ শফি’ বিন শায়েখ মুহাম্মদ ইয়াসিন উসমানি দেওবন্দি রহ.। ১৩১৪ হিজরির ২০ শাবানে দেওবন্দ এলাকায় জন্মগ্রহণ করেন তিনি। আর মৃত্যুবরণ করেন ১৩৯৬ হিজরি সনে। তিনি ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির প্রিয় ছাত্রদের একজন। তাছাড়া পাকিস্তানের মুফতিয়ে আজম ছিলেন তিনি। তিনি আমাদের ওস্তাদ, শায়খ এবং ইলমি দিক থেকে গর্ব করার মতো মর্যাদাশীল একজন ব্যক্তি। কারণ, দারুল উলুম করাচির মতো একটি প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছেন। এছাড়াও ফিকহ, হাদিস, তাফসির ও ফতোয়ায় অসমান্য অবদান রেখে গিয়েছেন এই মানুষটি। তাঁর এসব কর্মকাণ্ড থেকেই বুঝে আসে, হাদিস ও ফিকহের অঙ্গনে তাঁর জানাশোনা পরিধি কেমন প্রশস্ত ও সূক্ষ্ম!
৪২.
আবুল মাহাসিন মুহাম্মদ ইউসুফ ইবনে সাইয়েদ মুহাম্মদ যাকারিয়া বায়ুরি রহ.। ১৩২৬ হিজরির ৬ই রবিউল সানি তিনি জন্মগ্রহণ করেন। তিনি আনোয়ার শাহ কাশ্মীরির অন্যতম ছাত্র। তাঁর রচিত গুরুত্বপূর্ণ একটি কিতাব হলো, ‘মাআরিফুস সুনান’। সুনানে তিরমিজির একটি ব্যাখ্যা গ্রন্থ এটি। ১০ এর উপরে খণ্ড রয়েছে এর। সবই ইয়া মোটা। এ কয়েক খণ্ড প্রকাশিত হয়েছে পাকিস্তানের করাচি থেকে আল্লাহ তাআলা