হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

তাঁকে এই কিতাবটা পূর্ণ করার তওফিক দিন। বর্তমানে তাঁর বয়স ৭০ কিংবা তার চেয়েও বেশি। আল্লাহ তাআলা তাঁকে স্বাচ্ছন্দ্যময় দীর্ঘ জীবন দান করুন।

উপমহাদেশীয় বিশিষ্ট মুহাদ্দিসদের এই যে তালিকা সেটার ১ নং থেকে ৩৪ নং পর্যন্ত করেছেন তিনিই। (আল্লামা বান্নুরি রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকাল হয় ১৩৯৭ হিজরিতে।)

৪৩.

শায়খ হাবিবুর রহমান ইবনে মৌলবি শায়খ মুহাম্মদ সাবের আ’জমি রহ.। ১৩১৯ হিজরিতে তাঁর জন্ম হয়। অনেক চমৎকার টীকা টিপ্পনী লাগাতে পারেন তিনি। দুর্লভ সব গবেষণা করতে পারেন এই মনীষী। হাদিসের রাবি এবং হাদিসে বিদ্যমান ত্রুটিবিচ্যুতি সম্পর্কে খুব ভালো ইলম আছে তাঁর। ‘সুনানে সাঈদ ইবনে মানসূর’, ইবনুল মুবারক কৃত ‘যুহদ’ এবং ‘মুসনাদে হুমাইদি’র উপর তিনি গবেষণামূলক মূল্যবান টীকা সংযোজন করেছেন। ‘মুসান্নাফে আব্দুর রাজ্জাক’ নামের কিতাবেও তিনি যুক্ত করেছেন প্রতিশ্রুতিশীল এক টীকা। এছাড়া ‘মুসনাদে আহমদে’র উপর শায়খ আহমদ শাকিরের লাগানো টীকার ভুলগুলো ধরিয়ে দিয়েছেন তিনি। এগুলো ছাড়াও তিনি আরো অনেক কিতাবে চমৎকার সব টীকা সংযোজন করেছেন। সেসব পর্যবেক্ষণ করলে বুঝা যায়, হাদিসশাস্ত্রে তিনি বিশেষ দক্ষতা ও যোগ্যতাসম্পন্ন একজন মানুষ ছিলেন। ১৪১৩ হিজরির ১০ই রমজানে তিনি ইন্তে কাল করেন।

৪৪. শায়খ মুহাম্মদ আব্দুর রশিদ ইবনে মুন্সী মুহাম্মদ আব্দুর রহিম রহ.। ১৩৩৩ হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। ইলমের ময়দানে ছিল তাঁর সফল পদচারণা। অনেক কিতাবে তিনি সূক্ষ্ম সব টীকা

সংযোজন করেছেন। যেমন, ‘দিরাসাতুল লাবিব’, যাব্বু যুবাবাতিদ দিরাসাত’ এবং মাসউদ ইবনে শাইবা রচিত ‘মুকাদ্দিমাতু কিতাবিত তা’লিম’ নামের কিতাবগুলোতে তিনি যুক্ত করেছেন উপকারী অনেক টীকা। এছাড়া ‘মা তামাসসু ইলাইহিল হাজাহ লিমান ইয়ুত্বালিউ সুনানাবনি মাজাহ’ নামে একটি কিতাবও লিখেছেন তিনি। এই সমস্ত কার্যক্রম হাদিসশাস্ত্রে তাঁর পারদর্শিতার ইঙ্গিত বহন করে। আল্লাহ তাআলা সুস্থতা ও সঙ্গে তাকে স্বাচ্ছন্দ্যময় দীর্ঘ জীবন দান করুন।

«<
102
>»