তাঁর মেহনত ও প্রচেষ্টাকে তিনি উপকারী বানিয়ে দিন। (তিনি ইন্তেকাল করেন ১৪২০ হিজরি সনে।)
৪৫.
আল্লামা আহমদ রিদ্বা বিজনূরি রহ.। ‘নাসবুর রায়াহ’ কিতাবের জন্য শ্রম দেওয়া একজন মানুষ তিনিও। তাঁর শ্রম দেওয়া সেই ‘নাসবুর রায়াহ’ প্রকাশিত হয়েছে ১৩৫৭ হিজরিতে মিশর থেকে। এছাড়া তিনি ‘আনওয়ারুল বারি’ নামে সহিহ বুখারির একটি ব্যাখ্যাগ্রন্থ লিখেছেন। কিতাবটি মোট ৩২ খণ্ডে রচিত। সেটার ভূমিকা তিনি লিখেছেন আলাদা দুই খণ্ডে। সেই ভূমিকাতে তিনি হানাফি মাযহাবাবলম্বী মুহাদ্দিসদের জীবনী উল্লেখ করেছেন। তিনি মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরির মেয়ের জামাই। জীবনের ৮০টি বসন্ত পার করে এসেছেন তিনি। আল্লাহ তাআলা বরকতময় দান করুন তার জীবনকে। আর তাঁর ইলম দ্বারা উপকৃত করুন গোটা উম্মাহকে।
আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ বলেন, ৩৫ থেকে ৪৫ পর্যন্ত ১১টি নাম আমি নিজে থেকে সংযোজন করেছি। এঁরা আমার হিন্দুস্তানি শায়খ। এঁরা ছাড়াও ভারত ও পাকিস্তানে আরো অনেক মুহাদ্দিস আছেন। তাঁদের লিখিত কিতাবও আছে আমার কাছে। তবে এই মুহূর্তে তাঁদের কথা উল্লেখ করতে পারছি না। কেননা এই টীকা সংযোজন সময়ে বাড়ি থেকে অনেক দূরে অবস্থান করছি আমি। আল্লাহ তাআলাই একমাত্র আশ্রয়স্থল। সকল প্রশংসা সেই বিশ্ব প্রতিপালকের তরেই।
জরাহ-তা’দিল তথা রাবি যাচাই-বাছাই শাস্ত্রের কিতাবসমূহ প্রসঙ্গে কিছু কথা
উক্বাইলি রচিত ‘কিতাবুদ দুআফা’ এবং ইবনে ‘আদি প্রণীত ‘আল কামিল ফি দুআফাঈর রিজাল’ গ্রন্থ দুটিতে আমাদের নেতৃস্থানীয় ফকিহদের সম্পর্কে প্রবৃত্তিপ্রসূত অনেক কথাবার্তা দেখতে পাবেন আপনি।
এই সমালোচনার প্রথম কারণ হচ্ছে, হাশভিদের পন্থায় বিশ্বাস নষ্ট হয়ে যাওয়া। (অর্থাৎ কারো কথা শুনেই যাচাই-বাছাই না করে নিজের বিশ্বাস নষ্ট করে ফেলা।)
দ্বিতীয় কারণ হচ্ছে, বিশ্বাস নষ্ট হওয়ার পাশাপাশি অজ্ঞতা থেকে উদ্ভূত মাযহাবি সাম্প্রদায়িকতা।
আর পরবর্তীরা অজ্ঞতা কিংবা সাম্প্রদায়িকতার কারণে সেই উক্বাইলি ও ইবনে আদির অনুসরণ