করে গিয়েছে শুধু।
এমন কাজ যারা করে তারা নিজেরাই কষ্ট পায় কেবল। (অন্য কারো কিছুই হয় না।) তাছাড়া অন্যের সম্মান নষ্ট করতে গিয়ে মূলত নিজেদের ইজ্জতই খুইয়ে বসে তারা।
ইমাম শাফেয়ির শায়খ ইবরাহিম ইবনে মুহাম্মদ ইবনে আবি ইয়াহইয়া আসলামির ব্যাপারে ইবনে ‘আদি কী বলে দেখুন। সে বলে, তার থেকে বর্ণিত অনেক হাদিস দেখেছি আমি। সেখানে মুনকার কোনো হাদিস আমি পাইনি। অথচ তাঁর ব্যাপারে ইমাম আহমদ ও ইবনে হিব্বানের মতো হাদিস বিশারদগণ কী বলেছেন, সেটা তো আপনাদের জানাই আছে। শায়খ ‘ইজলি বলেন, ইবরাহিম ইবনে মুহাম্মদ হচ্ছে মদিনার অধিবাসী, রাফেজি, জাহমি ও ক্বাদরি দলের লোক। তার বর্ণিত হাদিস লিখে রাখা যাবে না। (রাফেজি হচ্ছে শিয়াদের একটি উপদল। যাদের বিশ্বাসানুযায়ী আম্মার, মিকদাদ ও আবু যর গিফারি রা. প্রমুখ অল্প কয়েকজন ছাড়া সমস্ত সাহাবি মুনাফিক।
জাহমি এমন এক ভ্রান্ত শ্রেণির নাম যাদের অন্যতম আকিদা হলো, আল্লাহ সমস্ত গুণাবলি থেকে পবিত্র। তাঁর কোনো অবস্থা বা গুণ নেই।
ক্বাদরি বলা হয় এমন এক ভ্রান্ত গোষ্ঠীকে যারা তাকদিরকে বিশ্বাস করে না।)
এছাড়া একাধিক হাদিস বিশেষজ্ঞ মিথ্যাবাদী সাব্যস্ত করেছেন ইবরাহিম ইবনে মুহাম্মদকে। ইমাম শাফেয়ি যদি তার থেকে ইমাম মালেকের মতো অনেক বেশি হাদিস গ্রহণ না করতেন, তাহলে ইবনে ‘আদি তার ব্যাপারটাকে ইবনে উকদার বক্তব্যের ভিত্তিতে এত শক্তিশালী করার চেষ্টা করত না। ইবরাহিমের ব্যাপারে ইবনে উকদার বক্তব্যও ছিল ইবনে ‘আদির মতোই।
আমার জানা নেই, কী করে ইবনে ‘আদি ইমাম মুহাম্মদ ইবনে হাসানের মতো ফকিহের ইলম থেকে অমুখাপেক্ষী হওয়ার কথা বলতে পারে! অথচ তারই মাযহাবের প্রধান ইমাম শাফেয়ি কিন্তু ইমাম মুহাম্মদের ইলম থেকে অমুখাপেক্ষী ছিলেন না। বরং তিনি ফিকহ শিখেছেন তাঁর কাছে। আসলে না পাওয়া জ্ঞান নিয়ে আত্মতৃপ্তিতে