হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

ভোগা ব্যক্তিগুলো সকল আলেমের ইলম থেকেই অমুখাপেক্ষী হওয়ার ভান ধরে। আগে পরের কোনো কিছু সে চিন্তা করে না। এটা হচ্ছে তার চূড়ান্ত মূর্খতার আলামত।

আমাদের সমস্ত ইমামদের সাথে এই একই কাজ করেছে ইবনে ‘আদি। আল্লাহ তাআলা আমাদের ইমামগণের ভুলত্রুটি ক্ষমা করুন।

ইবনে ‘আদি রচিত ‘আল কামিল’ গ্রন্থের আরেকটি ত্রুটি হলো, সেখানে কোনো হাদিসের কারণে স্বয়ং ব্যক্তিটাকেই দোষী হিসেবে দেখানো হয়েছে। অথচ হাদিসে সমস্যা দেখা দিয়েছে, ব্যক্তি থেকে বর্ণনাকারী রাবির কারণে। মূল ব্যক্তি কোনো সমস্যা নয় (হাদিসের জন্য।) ‘মিযানুল ই’তিদাল’ কিতাবের বেশ কয়েক জায়গায় এ ব্যাপারটা স্বীকার করেছেন ইমাম যাহাবি রহ.।

ইমাম আবু হানিফার ক্ষেত্রে এই কাজটাই করেছে ইবনে ‘আদি। অর্থাৎ তার মতে আবু হানিফা থেকে বর্ণিত তিনশ হাদিসে সমস্যা আছে। সেই কারণে সে সমালোচনায় লিপ্ত হয়েছে স্বয়ং ইমাম আবু হানিফার। (অথচ সমস্যা থাকলে সেটা আছে তাঁর থেকে বর্ণনাকারী রাবির মধ্যে। তাঁর মধ্যে নয়।)

সেই হাদিসগুলো আবু হানিফা থেকে বর্ণনা করেছেন আব্বা’ ইবনে জাফর নাজিরামি রহ.। (যাহেদ কাওসারি রহ.র এই কথাটা ভুল। কারণ, ইবনে ‘আদি তার কামিল গ্রন্থে আবু হানিফার জীবনীতে ছয়টি হাদিস উল্লেখ করে বলেছে, এগুলোর সনদ বা ভাষ্যে ভুল করেছেন আবু হানিফা রহ.। কিন্তু সেই হাদিসগুলোর কোনটিই নাজিরামি বর্ণনা করেননি। সুতরাং ইবনে ‘আদির কাছে থাকা আবু হানিফার সব হাদিসের বর্ণনাকারী নাজিরামি, এই কথাটা ভুল। টীকাকার।) হাদিসগুলোতে যতো আপত্তি, সব আরোপিত হয়েছে এই নাজিরামির দিকে লক্ষ্য করে। আর এই নাজিরামি কিন্তু ইবনে ‘আদিরই অন্যতম শায়খ। অথচ ইবনে ‘আদি আব্বা’ ইবনে জাফর নাজিরামির দোষগুলোকে নিয়ে সরাসরি ইমাম আবু হানিফার সাথে লাগানোর চেষ্টা করেছে। এটা তো স্পষ্ট জুলুম ও সীমালঙ্ঘন। অন্যান্য ক্ষেত্রেও একই কাজ করেছে সে। তার মতো লোকদের

«<
102
>»