মুখোশ উন্মোচনের পদ্ধতি হলো, তাদের সনদগুলো নিয়ে একটু গবেষণা করা। তাহলেই বেরিয়ে আসবে তাদের প্রকৃতাবস্থা।
আর উক্বাইলির ব্যাপারে ‘ইনতিকাদুল মুগনি’ গ্রন্থের ভূমিকায় ইমাম যাহাবির বক্তব্য উল্লেখ করেছি আমরা। (সেই বক্তব্যটি রয়েছে ৮-৯নং পৃষ্ঠায়। সেখানে যাহাবি বলেন, রাবিদের যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে উক্বাইলি একজন বড় পর্যায়ের সাম্প্রদায়িক। নেতিবাচক সিদ্ধান্ত দেওয়ায় খুব সিদ্ধহস্ত সে।) এছাড়াও এই কিতাবের ‘কিয়াস ও ইজতিহাদ’ অধ্যায়ে তার সম্পর্কে কিছু কথাবার্তা গিয়েছে ইঙ্গিতে।
রিজাল শাস্ত্র তথা রাবিদের অবস্থাদি সম্পর্কে ইমাম বুখারির নামে প্রচলিত কিতাবগুলো তাঁর থেকে তেমন প্রমাণিত নয় যেমন প্রমাণিত সহিহ বুখারি। তাছাড়া সেই কিতাবের অভ্যন্তরীণ অবস্থা বুঝার একমাত্র পদ্ধতি হলো, তাতে উল্লিখিত সনদগুলোর দিকে দৃষ্টি দেওয়া। তো যদি দেখা যায়, ইমাম বুখারি বর্ণনা করছেন নুআইম ইবনে হাম্মাদ থেকে, তাহলে আপনি স্মরণ করবেন তার ব্যাপারে দূলাবি এবং আবুল ফাতাহ আযদির কী বক্তব্য দিয়েছেন। (দূলাবি তাকে দুর্বল রাবি এবং নিজে থেকে হাদিস তৈরিকারী রূপে চিহ্নিত করেছেন। আর আযদি বলেছেন, আবু হানিফাকে ছোট করার জন্য বিভিন্ন পদ্ধতি ও বানোয়াট ঘটনাবলিকে শক্তিশালী একটি ভিত্তি দিতে আবু নুআইম তৈরি করতেন জাল হাদিস।)
আর যদি দেখেন ইমাম বুখারি বর্ণনা করছেন হুমাইদি থেকে, তখন তার ব্যাপারে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল হাকামের কথাটা মাথায় রাখবেন। (তিনি হুমাইদিকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছেন।)
আর যদি ইমাম বুখারি ইসমাঈল ইবনে আরআরা থেকে বর্ণনা করেন তো রিজাল শাস্ত্রের কিতাবাদিতে তার সম্পর্কে কী মতামত এসেছে তা জেনে নিন। পাশাপাশি মনে রাখতে হবে, হুমায়দি এবং ইসমাঈলের সনদে অনেক সময় বিচ্ছিন্নতা থাকে। তাই সতর্ক থাকতে হবে সে বিষয়ে। এভাবেই পর্যালোচনা করতে হবে অন্যান্য কিতাবসমূহ।
আর ইবনে হিব্বান প্রণীত রিজাল শাস্ত্রের কিতাবের ক্ষেত্রে বলব, এর লেখক সম্পর্কে আগে জেনে নিন। তার