হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

জীবনী পড়ুন আবু আব্দুল্লাহ ইয়াকুত রচিত ‘মু’জামুল বুলদান’ গ্রন্থে। ইমাম যাহাবি রহ. ‘মিযানুল ই’তিদাল’ এ আইয়ুব ইবনে আব্দুস সালামের জীবনীতে ইবনে হিব্বান সম্পর্কে বলেন, সে মানুষকে খুব তিরস্কার করে। আর তার কথাবার্তা হয় অনেক জটিল।

‘মানাকিবু আহমদ’ গ্রন্থে ইবনুল মাদিনির ব্যাপারে ইবনুল জাওযি যা বলেছেন সেটাও মনে রাখতে হবে। (তিনি তাঁর ব্যাপারে সেখানে উল্লেখ করেন, ইমাম আহমদ রহ. ইবনুল মাদিনিকে বলেছেন, কখনো কিতাব দেখা ছাড়া কিছু বর্ণনা করবে না।)

আর আব্দুর রহমান ইবনে মাহদি ছিলেন অনেক বেশি তিরস্কারকারী এবং বারবার নিজের মতপরিবর্তনকারী। ‘কূতুল কুলুব’ গ্রন্থে আবু তালেব মক্কি বলেন, আব্দুর রহমান ইবনে মাহদি অনেক সময় একটা হাদিস অস্বীকার করতেন। পরে আবার মত পাল্টে বলতেন, হাদিসটি আমি পেয়েছি। ঠিক আছে সেটা।

ইবনে মাহদির ভাগ্নে আবু বকর বসরি রহ. বলেন, আমার মামা কিছু হাদিস দাগ দিয়ে কেটে ফেলতেন। পরে একসময় সেগুলোকে সঠিক বলে সাব্যস্ত করতেন। এমন কিছু হাদিস তার কাছে পড়েছি আমি। একদিন জিজ্ঞেস করলাম, আপনি তো হাদিসগুলো কেটে দিয়েছিলেন? তাই না? (এরপর আবার সঠিক বললেন কেন?) তিনি উত্তরে বললেন, হ্যাঁ কেটে দিয়েছিলাম। তবে পরে আমি আবার চিন্তাভাবনা করে বুঝলাম, কোনো হাদিসকে দুর্বল বলার মানে হচ্ছে তার বর্ণনাকারীর গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করা। তো সেই বর্ণনাকারী যদি কেয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে

এসে জিজ্ঞেস করেণ, কী কারণে আমার গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছেন আপনি? (তখন তার উত্তর আমি দিতে পারব না। কারণ,) তুমি তো দেখছই কোনো প্রমাণ নেই আমার কাছে।

ইবনে মাহদি প্রসঙ্গে নিজের ছেলের প্রশ্নের পরিপ্রেক্ষিতে ইজলির বলা কথাগুলো দ্রষ্টব্য।

আর খতিবে বাগদাদির রচিত পঙ্ক্তিগুলো-যা তাঁর লেখা থেকে ইবনুল জাওযি রহ. ‘আস সাহমূল মুসিব’ কিতাবে নকল করেছেন- এবং ‘মিরআতুষ যামান’ গ্রন্থে ইবনুল জাওযির নাতি

«<
102
>»