হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

(বাগদাদি সম্পর্কে) যা বলেছেন সেগুলো পড়লেই আপনি বুঝতে পারবেন রাবিদের সমালোচনায় বাগদাদির কথার মূল্য কতটুকু!

ইবনে আবি হাতেম রচিত ‘কিতাবুল জারহি ওয়াত তা’দিল’ কিতাবে উম্মাহর শ্রেষ্ঠ হাদিস বিশারদ বুখারির ব্যাপারে যা বলা হয়েছে, সেগুলো দেখার পর আপনি বুঝবেন, কেমন অনর্থক কথাবার্তা বলতেন ইবনে আবি হাতেম। আবু হাতেম ও আবু যুরআ তো বুখারির বর্ণনাই ত্যাগ করেছেন। তাঁর বর্ণিত হাদিস তাদের কাছে অগ্রহণযোগ্য।

যাহোক, ইমাম বুখারির ব্যাপারে ‘কিতাবুল জারহি ওয়াত তা’দিল’এর আলোচনা পড়লেই ইবনে আবি হাতেমের সমালোচনা গ্রহণ করার আগে চিন্তা-ভাবনা করতে বাধ্য হবেন আপনি। হাযেমি প্রণীত ‘শুরূতুল আইম্মাতিল খামসাহ’ গ্রন্থের উপর আমি যে টীকা লাগিয়েছি তার শুরুর দিকে এ প্রসঙ্গে রা-মুহুরমুযির করা কিছু উপকারী আলোচনা পাওয়া যাবে।

ইয়াহইয়া ইবনে মাঈন বলেন, আমরা অনেক সময় এমন ব্যক্তির সমালোচনা করি, বহু আগে থেকেই যার জন্য জান্নাতে ঘরবাড়ি বানানো হয়ে গেছে।

সুফিয়ান ইবনে উয়াইনা রহ.র নামে অনেক বানোয়াট হাদিস প্রচার করেছেন ইবরাহিম ইবনে বাশশার রমাদি। তেমনি বহু জা’ল হাদিস প্রচারিত হয়েছে ইমাম মালিকের নামেও। ‘আল মুনতাকা শরহুল মুআত্ত্বা’ তে উল্লিখিত আবুল ওয়ালিদ বাজির কথাগুলো থেকে এমনটাই বুঝে আসে।

যাকারিয়া ইবনে ইয়াহইয়া সাজির ব্যাপারে আবুল হাসান ইবনে কাত্তানসহ অন্যরা বলেন, তাঁর হাদিস গ্রহণ করা হবে কি না, বিষয়টা

মতানৈক্যপূর্ণ। একদল তাকে দুর্বল বলেছেন। আরেকদল উনাকে অভিহিত করেছেন বিশ্বস্ত বলে। বরং আপনি তাকে দেখবেন, অজ্ঞাত রাবিদের থেকে এককভাবে অনেক বেশি মুনকার হাদিস বর্ণনা করছে সে। ‘তারিখুল খতিব’ গ্রন্থে এর অনেক দৃষ্টান্ত পেয়ে যাবেন আপনি।

পশুর পেটে থাকা বাচ্চার জবাইসংক্রান্ত হাদিসের আলোচনায় আবু বকর রাযি বলেন, এই হাদিসটি এককভাবে বর্ণনা করেছেন যাকারিয়া সাজি। আর তিনি নিরাপদ ও বিশ্বস্ত কোনো রাবি নন।

অতএব, সমালোচনা ও মতানৈক্যের ক্ষেত্রে যাকারিয়া

«<
102
>»