হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

সাজির কথা বিশ্বাসযোগ্য নয়। এছাড়া তাঁর নির্লজ্জ সাম্প্রদায়িকতাও অসহ্য।

হানাফি ইমামগণের সমালোচনা যারা করেছে তারা হয়তো হাদিসের নিছক বর্ণনাকারী। ফিকহের ক্ষেত্রে আমাদের ইমামদের সূক্ষ্মতা বুঝতে পারেনি ওরা। তা-ই তারা হাদিসবিরোধী বলে আমাদের ইমামদের নিন্দা করে। আসলে তারা নিজেরাই হাদিস বিরোধী কিংবা বক্র স্বভাবের অধিকারী বিদআতপন্থি। তারা মনে করে, আমাদের ইমামগণ ভ্রষ্টতায় আছেন। প্রকৃতপক্ষে ওরাই পথভ্রষ্ট, মিসকিন।

কিছু সমালোচনার কারণে তো শুরুতেই সমালোচনাকারী প্রত্যাখ্যাত হয়ে যায়। যখন তার কথাটা হয় বাহ্যিক অনুমানভিত্তিক। ধরুন, কোনো সমালোচক বলল, মুসলিমদের মধ্যে অমুকের চেয়ে বড় কুলক্ষণ আর জন্মায়নি। দেখুন, ইসলামে কিন্তু কুলক্ষণ বলতে কিছু নেই। আর হাদিসে বিবৃত তিনটি জিনিস ছাড়া অন্য কোথাও কুলক্ষণ থাকার কথা মেনে নিলেও কিন্তু কুলক্ষণের স্তরভিন্নতা রয়েছে। (হাদিসে নারী, গাড়ি ও বাড়ির মধ্যে কুলক্ষণ থাকার কথা এসেছে।) তো নিষ্পাপ নবির কোনো বক্তব্য ছাড়া কাউকে সবচেয়ে বড় কুলক্ষণ বলে দেওয়াটা প্রমাণহীন একটা সিদ্ধান্ত হবে। ধর্মীয় ব্যক্তিবর্গ মুক্ত থাকবেন এসব থেকে। এ ধরনের কথার কারণে কথিতের আগে বক্তা-যদি সত্যিই সে বলে থাকে সেটা নিজেই তার গ্রহণযোগ্যতা হারায়। সুতরাং মহান ইমামদের শানে যারা এই ধরনের অনর্থক কথাবার্তা লেখে (ইলমি লাইনে) তারা একেবারেই নিঃস্ব।

নিজ দেশ, গোত্র কিংবা নিজের মাযহাবানুসারী নয় বলে কারো সমালোচনা করাটা হচ্ছে চরম একগুঁয়েমি। ধার্মিকদের কাছে এই ব্যাপারটা প্রত্যাখ্যাত।

ইমাম শাফি তাঁর রচিত ‘কিতাবুল উম্ম’-এ বলেন, নিজের সম্প্রদায়ের নয় বলে কেউ কারো সাথে বিদ্বেষ পোষণ করলে সে সাম্প্রদায়িক বলে গণ্য হবে। সাক্ষ্য দেওয়ার গ্রহণযোগ্যতা হারাবে সে।

‘কূতুল কুলুব’ গ্রন্থে আবু তাহলে মক্কি বলেন, কিছু হাদিস বিশারদ সমালোচনার ক্ষেত্রে আগে বাড়তে বাড়তে সীমালঙ্ঘন করে ফেলেছে। ভাষার ক্ষেত্রেও অতিরঞ্জন করেছে তারা। অথচ সমালোচিত ব্যক্তি তাদের চেয়ে শ্রেষ্ঠ এবং আলেমদের নিকট উচ্চ

«<
102
>»