আমি তাকে মাতাল করার মতো নাবিয (খেজুর বা অন্য কোনো ফল মিশ্রিত পানি) পান করাব। (এরপর দেখব, কী অবস্থা হয় তাঁর।) অতঃপর ইমাম শাফেয়িকে দাওয়াত দিয়ে এক রিতল (নির্দিষ্ট একটি পরিমাপ) নাবিয দেওয়া হলো তাকে। তিনি বললেন, হে আমিরুল মুমিনিন! আমি তো এটা কখনো পান করিনি। তখন খলিফা মামুন তাকে জোর করলে তিনি তা পান করেন। এরপর আরো ২০ রিতল নাবিয দেওয়া হয় তাকে। তাতেও বিগড়ে যায়নি তাঁর মস্তিষ্ক। সম্পূর্ণ স্বাভাবিক ছিলেন তিনি।
এই ঘটনা বর্ণনা করার পর ইবনে হাজার বলেন, ইতিহাস সম্পর্কে ন্যূনতম ধারণা যার আছে সেও বুঝবে যে, এই ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা।
পরবর্তীতে ‘তাওয়ালিত তা’নিস’ গ্রন্থের ৫৬ নং পৃষ্ঠায় (শাফেয়ির শ্রেষ্ঠত্ব বুঝাতে গিয়ে) ইবনে হাজার রহ. বলেন, মা’মার ইবনে শাবিব বলেছেন, আমি মামুনকে বলতে শুনেছি, ইমাম শাফেয়িকে পরীক্ষা করে সববিষয়েই তাকে পরিপূর্ণ পেয়েছি আমি। এতটুকু বলেই ক্ষান্ত হন তিনি। অথচ এই ঘটনার আগাগোড়াই মিথ্যা। ইমাম শাফেয়ির শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে ইবনে হাজার কীভাবে মিথ্যা একটি ঘটনার আশ্রয় নিতে পারলেন! তাছাড়া একই সনদে বর্ণিত ঘটনার পুরোটা হয়তো গ্রহণীয় হবে কিংবা প্রত্যাখ্যাত হবে। (কিছু অংশগ্রহণীয় আর কিছু অংশ প্রত্যাখ্যাত সেটা হতে পারে না।) কিন্তু ইবনে হাজার এখানে যা করলেন তা সরাসরি অসততা।
এছাড়াও ‘দুরারে কামিনা’ নামক কিতাবে মাযহাবি একগুঁয়েমির কারণে হানাফি ও অন্যান্য মাযহাবের লোকদের বিরোধিতা করতে নিজের মাযহাবালম্বীদের অন্যায় সাফাই গাওয়ার অনেক রেকর্ড আছে ইবনে হাজারের নামে। এ ব্যাপারে আরো জানতে ‘দুরারে কামিনা’য় উল্লিখিত হাশিয়া দ্রষ্টব্য। যেই হাশিয়া সাখাবির লেখা থেকে নকলকৃত। এখানে আর ইবনে হাজারের এ ধরনের কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ দেওয়া সম্ভব না।
তাঁর এ ধরনের আরেকটি কাণ্ড হচ্ছে, ‘তাওয়ালিত তা’নিস’ গ্রন্থের ৪৭নং পৃষ্ঠায় তিনি বলেন,