হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

মধ্যে গণ্য করেছেন ইমাম আউযাঈ (৮৮-১৫৭ হি.) সুফিয়ান সাওরি (১০৭-১৯৮ হি.) এবং মালিক ইবনে আনাস (৯৩-১৭৯ হি.) রহ. গণের মতো বড় বড় মুহাদ্দিসকে।

তেমনি মুহাম্মদ ইবনে হারিস খুশানি (মৃত্যু: ৩৬১ হি.) রহ.কে দেখা যায়, নিজের রচিত ‘কুযাতু কুরতুবা’ গ্রন্থে ইমাম মালিকের শাগরিদদেরকে সম্বোধন করেন ‘আসহাবুর রায়’ নামে। একই কাজ করেছেন হাফেজ আবুল ওয়ালিদ ইবনে ফারাজি (মৃত্যু: ৪০৩ হি.) তাঁর প্রণীত ‘তারিখু উলামাঈল উনদুলুস’ কিতাবে। ইরাকে আদ দা-উল উদ্বাল তথা দুরারোগ্য ব্যাধি আছে বলে একটি হাদিস রয়েছে মুআত্তা মালিকে। সেই হাদিসে আদ দা-উল উদ্বাল তথা দুরারোগ্য ব্যাধির ব্যাখ্যায় ইমাম মালেকের সূত্রে বিভিন্ন জন বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য আবু হানিফা ও তাঁর শাগরেদগণ। এই ব্যাখ্যাকে প্রত্যাখ্যান করে হাফেজ আবুল ওয়ালিদ বাজি (মৃত্যু: ৪৭৪ হি.) বলেন, আমাদের জানামতে, ইমাম মালেক কোনো আহলুর রায় (তথা ফকিহগণের)র সমালোচনা করেননি এখানে। বরং কিছু মুহাদ্দিসগণের বর্ণনাগত দিক নিয়ে সমালোচনা করেছেন তিনি। ‘ইনতিত্ত্বা’ গ্রন্থে ইবনে আব্দুল বার (মৃত্যু: ৪৬৩ হি.) বলেন, ইমাম আবু হানিফার ব্যাপারে এমন ধরনের সমালোচনা ইমাম মালিকের সূত্রে তাঁর কোনো আহলুর রায় তথা ফকিহ শাগরিদ করেননি। এভাবেই আরো বহু উলামায়ে কেরাম ফকিহগণকে অভিহিত করেছেন যে সব উল্লেখ করার প্রয়োজন নেই এখানে।

এ থেকেই বুঝা যায়, প্রবৃত্তি পূজা থেকে সৃষ্ট মতামতের নিন্দায় বর্ণিত হাদিসগুলোকে নিয়ে ফকিহগণের ফিকহে ফিট করা ঠিক নয়। তাছাড়া উচিত নয় মানবেতিহাসের শেষ অবধি অনবরত ঘটমান নতুন সৃষ্ট ঘটনাবলিকে কুরআন ও হাদিসের ভাষ্যের সাথে মিলিয়ে তার সমাধান বের করাকে নিন্দিত কিয়াস আখ্যা দেওয়া। এটা নিশ্চয়ই খুবই খারাপ একটি কাজ হবে। যা শরয়ী প্রমাণাদি সমর্থিত নয়।আর হানাফিদেরকে বিশেষভাবে আহলুর রায় নাম দেওয়া সঠিক হবে কেবল এই অর্থে যে, ইজতিহাদের ক্ষেত্রে রয়েছে তাঁদের সর্বোচ্চ

«<
102
>»