দক্ষতা। কেননা ফিকহ, সেটা মদিনাবাসী চর্চা করুক কিংবা ইরাকবাসী কিয়াসের অবস্থান ছিল সব জায়গাতেই। আর ফকিহগণের মাঝে দলিলভিত্তিক মতানৈক্য রয়েছে শুধু ইজতিহাদের শর্তশারায়েত নিয়ে। এমনিতে কুরআন, হাদিস, ইজমা ও কিয়াস এই চারটি বিষয়ের প্রামাণ্যতা নিয়ে কোনো মতদ্বৈততা নেই তাদের। এগুলোর কোনো একটিতেই সীমাবদ্ধ থাকেননি তাঁরা। (চারটিই তাঁদের কাছে দলিল রূপে গ্রহণযোগ্য।)
মুহাদ্দিস বলা হয় সেই সব লোককে যারা পারদর্শী শুধু হাদিস বর্ণনায়। ইমাম আ’মাশের (৪৩১-৫১২ হি.) বক্তব্য মতে তাঁরা হলেন, ঔষধ বিক্রেতার মতো আর ফকিহগণ হলেন চিকিৎসকের মতো। তো ফিকহে দুর্বল মুহাদ্দিসরা যখন ফতোয়া দানের দুঃসাহস করলেন তখনই সমস্যা সৃষ্টি হলো এই অঙ্গনে। এমনটাই লিখেছেন হাসান ইবনে আব্দুর রহমান রামাহুরমুযী রহ. নিজের রচিত ‘আল মুহাদ্দিসুল ফা-সিল’ গ্রন্থে। ইবনুল জাওযি (৫১০-৫৯৭হি.) তাঁর প্রণীত ‘তালবিস’ এবং ‘আখবারুল হুমাক্বা’ গ্রন্থ দুটিতেও বলেছেন এটা। খতিবে বাগদাদিও (৩৯২-৪৬৩ হি.) তাঁর গ্রন্থ ‘ফকিহ ওয়াল মুতাফাক্কিহ’তে বলেছেন এরকম কিছু। এরপরে তিনি অনর্থক কিছু মুহাদ্দিসদের নাম উল্লেখ করেছেন সেখানে।
হাম্বলি ফিকহের মূলনীতি সম্পর্কিত ‘শরহু মুখতাসারির রাওযাহ’ নামক কিতাবে সুলাইমান ইবনে আব্দুল ক্বাভী তুফি রহ. (৬৭১/৭২-৭৩৬ হি.) বলেন, জেনে রাখুন বিধানাবলির বর্ণনায় যারাই নিজ মতামতের সহযোগিতা নেয় তাঁরা সবাই শাব্দিক দিক থেকে আহলুর রায় (কিয়াসকর্তা)। এদিক থেকে সমস্ত উলামায়ে কেরামই এতে অন্তর্ভুক্ত। কেননা কোনো মুজতাহিদই গবেষণার ক্ষেত্রে নিজ মতামত ও চিন্তাকে উপেক্ষা করতে পারেন না। হোক সেই মতামত সর্বসম্মত তাহক্বিকুল মানাত্ব (মূল ভিত্তির বাস্তবায়ন) এবং তানকিহুল মানাত্ব (মূল ভিত্তির পরিমার্জন) রূপে।
(তাহত্ত্বিকুল মানাত্ব [মূলভিত্তির বাস্তবায়ন। এর ব্যাখ্যা দুটি: এক. মূলবিধানটা হবে সর্বসম্মত কিংবা কুরআন, সুন্নাহে উল্লিখিত। তবে সেই বিধানটি বাস্তবায়নের জন্য প্রয়োজন ইজতিহাদের। যেমন: ইহরামাবস্থায় বন্য গাধা শিকার করলে তার মতো কোনো প্রাণী জবাই করা ওয়াজিব। এটা তো