আলি ইবনে মুসান্না মাওসূলি রহ.। ২১০ হিজরিতে তাঁর জন্ম হয়। আর তিনি মৃত্যুবরণ করেন ৩০৭ হিজরিতে। হাদিস শাস্ত্রের ‘আল মুসনাদুল কাবির’ এবং ‘আল মু’জাম’ কিতাবদ্বয়ের রচয়িতা তিনি। আলি ইবনে জা’দ এবং তার সমপর্যায়ের মুহাদ্দিস থেকে তিনি হাদিসের ইলম অর্জন করেছেন।
হাফেজ আবু আলি বলেন, আবু ইয়া’লা যদি বিশর ইবনে ওলিদের কাছে আবু ইউসুফের কিতাবাদি পড়া নিয়ে ব্যস্ত না হতো, তাহলে বসরাতে থাকা সুলাইমান ইবনে হারব এবং আবু দাউদ ত্বয়ালিসির সাক্ষাৎ সে পেত। (আর সাক্ষাৎ পেয়ে তাঁদের থেকে হাদিস শুনলে তার সনদের মানটা হতো আরও উঁচু পর্যায়ের।)
উপরের বক্তব্য থেকে বুঝে আসে, আবু ইউসুফ রহ. রচিত কিতাবাদি অনেক। তাই যদি না হবে তাহলে তাঁর কিতাব পড়ে শেষ করতে করতে আবু ইয়া’লার সনদ উঁচুমানের করার সুযোগ ফুরিয়ে যেত না। অথচ মুহাদ্দিসদের পড়ার গতি হয়ে থাকে খুব দ্রুত। তাঁর সম্পর্কে আরো জানতে হলে পাঠ করুন ‘ত্ববাকাতুল হুফফাজ’।
৪৩.
আবু বিশর মুহাম্মদ ইবনে আহমদ ইবনে হাম্মাদ দূলাবি রহ.। তিনি মৃত্যুবরণ করেন ৩১০ হিজরিতে। ‘কুনা’সহ বেশ কয়েকটি উপকারী কিতাবের রচয়িতা এই মনীষী।
দারাকুতনি বলেন, ইবনে হাম্মাদের সমালোচনা করেছেন অনেকেই। কিন্তু তাঁর সম্পর্কে ভালো ছাড়া খারাপ কিছু প্রমাণিত নয়।
ইবনে আ’দি তাঁর সম্পর্কে বলেছেন, আবু নুআইমের সমালোচনার ক্ষেত্রে ইবনে হাম্মাদ অপবাদ দিয়েছেন।
ইবনে আ’দির উক্ত বক্তব্যটাই মূলত বাড়াবাড়ি। আর এমন বাড়াবাড়ি করাটা তাঁর নিয়মিত অভ্যাস। তাঁর জীবনী আরো বিস্তারিত জানতে চাইলে ‘ত্ববাকাতুল হুফফাজ’ দ্রষ্টব্য।
88.
আবু জা’ফর আহমদ ইবনে মুহাম্মদ ত্বহাবি রহ.। ৩২১ হিজরিতে তাঁর ইন্তেকাল হয়। হাদিস আত্মস্থকরণ, রাবিদের সম্পর্কে জানা এবং ফিকহের অঙ্গনে অনন্য ইলমের অধিকারী ছিলেন তিনি। ‘রিজালু মাআনিল আসার’ গ্রন্থে বদরুদ্দিন আইনি রহ. খুব বিস্তারিতভাবে তুলে ধরেছেন তার জীবনী। তহাবির উল্লেখযোগ্য