ইবনে ওয়াসিল বুখারি রহ.। ২৮২ হিজরিতে শাহাদত বরণ করেন তিনি। বুখারার মুহাদ্দিস ছিলেন এই মনীষী। হারেসি ছিলেন তাঁর ছাত্র। আরো জানতে ‘ত্ববাকাতুল হুফফাজ’ দ্রষ্টব্য।
৩৮.
আবু বকর মুহাম্মদ ইবনে নাদর ইবনে সালামা ইবনে জারূদ নিসাপুরি রহ.। ২৯১ হিজরিতে ইন্তেকাল হয় উনার।
হাকিম বলেন, স্মৃতিশক্তি, উত্তম গুণাবলি এবং নেতৃত্বের দিক থেকে তিনি ছিলেন তৎকালীন সময়ের শায়খ। তাঁর পরিবারের সবাই ছিল হানাফি। ইমাম মুসলিমের সহপাঠী ছিলেন তিনি।
৩৯.
আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে সালম ফারেসি রহ.। ইবনে যুরযূর নামে পরিচিত ছিলেন তিনি। তাঁর স্মৃতিশক্তি ছিল প্রবাদ তুল্য। ২৯১ হিজরিতে তিনি ইন্তেকাল করেন।
৪০.
আবু খাযিম কাযি আব্দুল হামিদ ইবনে আব্দুল আযিয রহ.। ঈসা ইবনে আবানের কাছে ফিকহ অর্জন করেন তিনি। ইমাম তাহাবি এবং তাঁর সমপর্যায়ের অনেকেই ছিলেন তাঁর ছাত্র। বুন্দার, আবু মুসা আনাযিসহ অনেক এমন রাবি থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন যারা ছিলেন ইমাম বুখারি ও মুসলিমের রাবি।
খতিবে বাগদাদি নিজের রচিত ‘তারিখ’ কিতাবে তার জীবনী উল্লেখ করেছেন। সেইসঙ্গে তাঁর প্রশংসা করে তাঁকে স্বীকৃতি দিয়েছেন একজন নির্ভরযোগ্য রাবি হিসেবে। তিনি আরও জানিয়েছেন, বিচারক থাকাকালীন খলিফা মু’তাদ্বিদ বিল্লাহ ও অন্যান্যদের কাছে আবু খাযিমের অবস্থান ছিল সম্মানজনক। তার মৃত্যু সন ২৯২ হিজরি বলে উল্লেখ করেছেন খতিবে বাগদাদি রহ.।
৪১.
আবু ইসহাক ইবরাহিম ইবনে মা’কিল নাসাফি রহ.। ‘আল মুসনাদুল কাবির’ এবং ‘তাফসিরুল কুরআন’ নামের দুটি গ্রন্থের লেখক তিনি। তিনি সহিহ বুখারি কিতাবটি ইমাম বুখারি থেকে বর্ণনা করেছেন।
মুসতাগফিরি বলেন, ইবরাহিম ইবনে মা’কিল ছিলেন একজন ফকিহ, হাফিজুল হাদিস, সচ্চরিত্রবান এবং উলামায়ে কেরামের মতানৈক্য সম্পর্কে ওয়াকিবহাল। তার সম্পর্কে আরও বিস্তারিত জানতে ‘ত্ববাকাতুল হুফফাজ’ ও ‘আল জাওয়াহিরুল মুদিয়্যাহ’ মুতালাআ করতে পারেন।
৪২.
আবু ইয়া’লা আহমদ ইবনে