বাক্কার রহ.। আর মারা যান মিশরে। তখন চলছিল ২৭০ হিজরি সন। তাঁকে আরো জানতে পাঠ করুন ‘আল জাওয়াহিরুল মুদিয়্যাহ’, ইবনে খাল্লিকান রচিত ‘ওফায়াত’ এবং যাহাবি কৃত ‘তাযকিরাতুল হুফফাজ’। শেষোক্ত কিতাবে তাঁর জীবনীটা উল্লিখিত রয়েছে দাউদ ইবনে আলি যাহিরির জীবনীর পরে।
৩৪.
ফকিহ হাফেজ আবুল আব্বাস আহমদ ইবনে মুহাম্মদ ইবনে ঈসা বির্তি রহ.। তিনি জন্মগ্রহণ করেন ১৯০ হিজরির পরে।
আর মারা যান ২৮০ হিজরিতে। আবু সুলাইমান জুযানির কাছে ফিকহ শিখেন তিনি। কাযি ইসমাইল রহ. খুব মর্যাদাবান মনে করতেন তাঁকে। ‘মুসনাদে আবি হুরায়রা’ নামে তাঁর একটি রচনা রয়েছে। তাঁকে আরো জানতে চাইলে ‘ত্ববাকাতুল হুফফাজ’ এবং ‘আল জাওয়াহিরুল মুদিয়্যাহ’ পড়তে হবে।
৩৫.
আবু জাফর আহমদ ইবনে আবি ইমরান মুসা ইবনে ঈসা বাগদাদি রহ.। তাঁর জন্ম হয় ২০০ হিজরির আশপাশে কোনো এক সময়ে। কিয়াস-পারদর্শীদের অন্যতম হলেন তিনি। বাক্কার রহ.র পর দীর্ঘদিন উনিই ছিলেন মিশরের প্রধান বিচারক। তাছাড়া আবু জাফর তহাবির উস্তাদ ইনি।
ইবনে ইউনুস বলেন, ইমরান ইবনে মূসা রহ. একজন ভালো আলেম ও বহু বিষয়ে পারদর্শী লোক ছিলেন। নিজের স্মৃতিশক্তি থেকে বহু হাদিস বর্ণনা করেছেন তিনি। নির্ভরযোগ্য রাবি ছিলেন এই মনীষী। চোখে তাঁর সমস্যা ছিল কিছুটা। মিশরের ট্যাক্স উশুলকারী আবু আইয়ুবের হাত ধরে মিশরে আসেন তিনি। এরপর থেকে ২৮০ হিজরিতে ইন্তেকালের আগ পর্যন্ত তিনি সেখানেই বসবাসরত ছিলেন। ‘তারিখে বাগদাদ’, ‘মুনতাযাম’ এবং ‘আল জাওয়াহিরুল মুদিয়্যাহ’ দ্রষ্টব্য।
৩৬.
আবুল ফদল জাফর ইবনে মুহাম্মদ ত্বয়ালিসি রহ.। ২৮২ হিজরিতে ইন্তেকাল করেন তিনি। নাবিয তথা খেজুর বা অন্য কোনো ফল মিশ্রিত পানি ব্যবহারের বৈধতা প্রসঙ্গে তিনি যুহাইর ইবনে হারবসহ অন্যান্যদের সাথে বাহাস করে জয়লাভকরেছিলেন। ‘তারিখুল খতিব’ নামক কিতাবে তাঁর সম্পর্কে আরও বিস্তারিত জানা যেতে পারে।
৩৭.
আবুল ফদল উবায়দুল্লাহ