হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

তা একমাত্র আল্লাহই জানেন।

২৭.

মুহাম্মদ ইবনে সাম্মাআ তামিমি রহ.। তিনি ইন্তেকাল করেন ২৩৩ হিজরিতে। ‘উয়ূনুত তারিখ’ গ্রন্থে এসেছে, তিনি ছিলেন নির্ভরযোগ্য আত্মস্থকারী একজন মুহাদ্দিস। হানাফি মাযহাবে তার মতামত গ্রহণীয়। বহু হাদিসের বর্ণনাকারী তিনি। তাছাড়া অনেক কিতাবাদিও লিখেছেন।

ইবনে মাঈন বলেন, কিয়াসের ব্যপারে মুহাদ্দিসগণ যদি ইবনে সাম্মাআর মতো প্রচেষ্টা চালাতেন তাহলে তাঁরা এক্ষেত্রে চূড়ান্ত পর্যায়ে পৌছুতে পারতেন। আরো বিস্তারিত জানতে ‘আল জাওয়াহিরুল মুদিয়‍্যাহ’ দ্রষ্টব্য।

২৮.

ইবরাহিম ইবনে ইউসুফ বালখি বাহিলি মাকিয়ানি রহ.। ২৩৯ হিজরিতে তিনি ইন্তেকাল করেন। কুতাইবা ইবনে সাঈদের সাথে সম্পন্ন সম্পর্ক ছিন্ন করেছিলেন তিনি। কারণ, ইমাম মালিকের সামনে সে কষ্ট দিয়েছিল তাঁকে। বলেছিল, এই লোকটি মুরজিয়া। এটা শুনে ইমাম মালেক তাঁকে নিজ মজলিস থেকে উঠিয়ে দেন। তা-ই ইমাম মালেক থেকে তিনি একটি মাত্র হাদিস শুনেছিলেন কেবল। ইমাম নাসাঈ তাঁকে গ্রহণযোগ্য বলেছেন। উনার ঘটনাটি আমাদের জন্য শিক্ষণীয়। আরো বিস্ত ারিত জানতে পড়ুন ‘ত্ববাকাতুল হুফফাজ’ এবং ‘আল জাওয়াহিরুল মুদিয়‍্যাহ’, এই কিতাব দুটি।

২৯.

মুহাম্মদ ইবনে মুকাতিল রাযি রহ.। ইমাম মুহাম্মদের অন্যতম শাগরিদ ছিলেন তিনি। সুফিয়ান ইবনে উয়াইনা, ওকি’, জারির, আবু মুআবিয়া প্রমুখ আলেমদের থেকে হাদিস বর্ণনা করেছেন এই মনীষী। আর তাঁর থেকে হাদিস রেওয়ায়াত করেছেন মুহাম্মদ ইবনে জারির তবারি, ঈসা ইবনে মুহাম্মদ মারুযি, আহমদ ইবনে আলি আসআদি প্রমুখ। ইমাম বুখারিও হাদিস শুনেছেন তাঁর থেকে। তবে রেওয়ায়াত করেননি। কিয়াসের পক্ষে থাকায় তাঁর ব্যাপারে কঠোর কথা বলেছেন ইমাম বুখারি রহ.। ২৪৮ হিজরিতে উনার ইন্তেকাল হয়।

তাঁর ব্যাপারে আরো কিছু জানতে যাহাবি কৃত ‘মিযানুল ই’তিদাল’ ও ‘কাশিফ’ আর ইবনে হাজার রচিত ‘তাহযিবুত তাহযিব ও লিসানুল মিযান’ এবং কুরাশি প্রণীত ‘আল জাওয়াহিরুল মুদিয়্যাহ’ মুতালাআ করা যেতে পারে।

৩০.

ইসহাক ইবনে বুহলুল তানূখি রহ.। উনার

«<
102
>»