শাগরিদ। ২২৪ হিজরিতে ইন্তেকাল হয় তাঁর।
২৫.
আলি ইবনে জা’দ রহ.। ফিকহ ও হাদিস শাস্ত্রে অনেক বড় একজন ইমাম ছিলেন তিনি। ‘জা’দিয়াত’ তাঁর লিখিত সবচাইতে গুরুত্বপূর্ণ একটি কিতাব। ২৩০ হিজরি সনে ইন্তে কাল করেন এই মনীষী। তাঁর সম্পর্কে আরো জানতে পড়তে পারেন ‘ত্ববাকাতুল হুফফাজ’ এবং ‘আল জাওয়াহিরুল মুদিয়্যাহ’।
২৬.
ইয়াহইয়া ইবনে মাঈন রহ.। ২৩৩ হিজরিতে ইন্তেকাল হয় তাঁর। জারাহ তা’দিল তথা রাবি যাচাই-বাছাই শাস্ত্রের ইমাম ছিলেন তিনি। তিনি ইমাম মুহাম্মদ লিখিত ‘আল জামিউস সাগির’ কিতাবটি পুরোপুরি পড়েছেন তাঁর কাছে। ফিকহও শেখা হয় তাঁর ইমাম মুহাম্মদের হাতেই। আর ইমাম আবু ইউসুফের কাছ থেকে তিনি হাদিস শুনেছেন।
‘উয়ুনুত তারিখ’ গ্রন্থে এসেছে, ইবনুল মাদিনি, আহমদ, ইবনে আবি শাইবা এবং ইসহাক রহ. আদবের সাথে চলতেন ইয়াহইয়া ইবনে মাঈনের সাথে। তাঁকে তাঁর প্রাপ্য সম্মানটা দিতেন তাঁরা।
নিজ পিতা থেকে তিনি ওয়ারিস সূত্রে লাভ করেছিলেন লক্ষ লক্ষ দিরহাম। সেই সব তিনি ব্যয় করে দেন হাদিস শাস্ত্রের খেদমতে। নিজ হাতে ৬ লক্ষ হাদিস লিখেছেন তিনি। ইমাম আহমদ বলেন, যে হাদিস সম্পর্কে ইয়াহইয়া জানেন না সেটা কোনো হাদিসই নয়।
তাঁর রচিত ‘তারিখ’ কিতাবটি-যা বর্ণিত হয়েছে আবুল ফদল, দূরির সনদে- তা আমি দেখেছি দামেস্কের যাহিরিয়্যাহ মাকতাবায়। জারাহ তা’দিল তথা রাবি যাচাই-বাছাই শাস্ত্রে তাঁর থেকে প্রাপ্ত বর্ণনাগুলো (অনেক সময়) ভিন্ন ভিন্ন ধরনের হয়।
কিছু নির্ভরযোগ্য (তবে কারো কারো কাছে) সমালোচিত রাবিদের প্রসঙ্গে যাহাবির লিখিত এক পুস্তিকায় ইয়াহইয়াকে তিনি কট্টর হানাফি হিসেবে চিহ্নিত করেছেন। এমনকি নিজ মাযহাবের প্রতি অযৌক্তিক পক্ষপাতী হিসেবেও গণ্য করেছেন তাঁকে। এতৎসত্বেও কিছু রাবি তাঁর নামে এই অপবাদ দিতে দ্বিধা করেনি যে, আবু হানিফার বহু শাগরিদের ব্যাপারে বিরূপ মন্তব্য করেছেন তিনি। কত রকম মানুষ যে আছে এই দুনিয়ায়,