হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

তাঁর জন্ম হয় ১৪৪ হিজরিতে। আর তিনি মৃত্যুবরণ করেন ২১৩ হিজরি সনে। ফিকহ ও হাদিসের অঙ্গনে ইরাকি এবং হিজাযি পদ্ধতির মাঝে সমন্বয়কারীদের একজন তিনি। (অর্থাৎ ফিকহ ও হাদিস শাস্ত্রে ভারসাম্যপূর্ণ আলোচনার প্রবক্তা তিনি। কোনো শাস্ত্রেই অপরটার অতিরঞ্জিত আলোচনা করতেন না।)

১৯.

মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুসান্না আনসারি রহ.। তার জন্ম হয় ১২৮ হিজরি সালে। তিনি ছিলেন বসরার শায়খ এবং বিচারক। ইমাম বুখারি, আহমদ ও ইয়াহইয়া ইবনে মাঈনদের মতো বড় বড় মুহাদ্দিসগণের ওস্তাদ ছিলেন এই মহামনীষী। ২১৫ হিজরিতে ৯৭ বছরের বয়সে তিনি মারা যান।

তাঁর জীবনী জানতে চাইলে পাঠ করতে পারেন ‘আল ফাওয়াইদুল বাহিয়‍্যাহ’, ‘তারিখে বাগদাদ’, ‘তাযকিরাতুল হুফফাজ’, ‘মিযানুল ই’তিদাল’ এবং ‘তাহযিবুত তাহযিব’ নামক গ্রন্থগুলো।

২০.

মক্কি ইবনে ইবরাহিম হানযলি রহ.। ১২৬ হিজরিতে জন্ম হয় তাঁর। খুরাসানের শায়খ ছিলেন তিনি। আর ছিলেন ইমাম আবু হানিফার কাছ থেকে অধিক ইলম অর্জনকারীদের একজন। ‘ত্ববাকাতুল হুফফাজ’ দ্রষ্টব্য।

২১.

আবু নুআইম ফদল ইবনে দুকাইন রহ.। তাঁর ইন্তেকাল হয় ২১৯ হিজরিতে। আবু হানিফা রহ. থেকে অনেক ইলম অর্জন করেছেন তিনি। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ‘ত্ববাকাতুল হুফফাজ’ পড়তে পারেন।

২২.

ঈসা ইবনে আবান বসরি রহ.। ২২১ হিজরিতে তিনি ইন্তেকাল করেন। তাঁর প্রণীত’ কিতাবুল হুজাজিল কাবির’ এবং ‘কিতাবুল হুজাজিস সাগির’ পড়লে বুঝে আসে, হাদিস শাস্ত্রে কেমন পারদর্শী ছিলেন তিনি। ‘আখবারু আবি হানিফা ওয়া আসহাবিহি’, ‘ফাদায়িলু আবি হানিফা ওয়া আখবারুহু ওয়া মানাকিবুহু’ এবং ‘আল জাওয়াহিরুল মুদিয়্যাহ’ দ্রষ্টব্য।

২৩.

হিশাম ইবনে উবায়দুল্লাহ রাযি রহ.। তাঁর ইন্তেকাল হয় ২২১ হিজরিতে। তিনি ইমাম মুহাম্মদ ও আবু ইউসুফের ছাত্র ছিলেন। যাহাবি কৃত ‘ত্ববাকাতুল হুফফাজ’ এ উল্লিখিত হয়েছে তাঁর জীবনী।

২৪.

আবু উবায়েদ কাসেম ইবনে সাল্লাম রহ.। তিনি ইমাম মুহাম্মদের বড় একজন

«<
102
>»