ও ‘তাহযিবুত তাহযিব’ গ্রন্থ দুটিতে তাঁর জীবনী পাওয়া যায়।
১৩. হাফেজ হাসান ইবনে যিয়াদ লু’লুঈ রহ.। ২০৪ হিজরিতে ইস্তে কাল হয় উনার। ইবনে জুরাইজের কাছ থেকে তিনি প্রায় ১২ হাজার হাদিস শুনেছেন। যেগুলো জানা একজন ফকিহের জন্য অত্যাবশ্যক।
ইয়াহইয়া ইবনে আদম রহ. বলেন, তাঁর চেয়ে বড় ফকিহ আমি দেখিনি। তাঁর ব্যাপারে কিছু রাবিদের সমালোচনা মূলত ইমাম আবু হানিফা প্রসঙ্গে করা সমালোচনার মতোই ভিত্তিহীন। ‘আল জাওয়াহিরুল মুদিয়্যাহ’ পাওয়া যাবে তাঁর বিস্তারিত পরিচয়।
১৪. হাফেজ মুআল্লা ইবনে মানসূর রাযি রহ.। ১৫০ হিজরির আশপাশেই জন্ম হয় উনার। আর ২১১ হিজরিতে তাঁর ইন্তে কাল হয়। তিনি একই সঙ্গে ফিকহ ও হাদিসের ইমাম ছিলেন। তাঁকে জানতে পাঠ করুন ‘ত্ববাকাতুল হুফফাজ’ এবং ‘আল জাওয়াহিরুল মুদিয়্যাহ’।
১৫. আবু আসেম যাহহাক ইবনে মাখলাদ শাইবানি বসরি রহ.। ১২২ হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। হাদিসের খুব ভালো আত্মস্থকারী, ফকিহ এবং আবেদ ছিলেন এই মানুষটি। ছিলেন শাইখুল ইসলাম ও নির্ভরযোগ্য একজন মুহাদ্দিস। ২১২ হিজরিতে তিনি এই দুনিয়া ত্যাগ করেন। ইমাম আহমদ ও বুখারিসহ তাঁদের সমপর্যায়ের মুহাদ্দিসেরা শায়খ ছিলেন তিনি। ‘তাযকিরাতুল হুফফাজ’, ‘আল জাওয়াহিরুল মুদিয়্যাহ’ ও ‘জামিউ বয়ানিল ইলমি ওয়া ফাযলিহি’ নামের কিতাবগুলোতে বিস্তারিত জানা যাবে উনার সম্পর্কে।
১৬. হাফেজ আব্দুল্লাহ ইবনে দাউদ খুরাইবি রহ.। তিনি জন্ম নেন ১২৬ হিজরি সনে। আর মারা যান ২১৩ হিজরিতে। ফিকহ ও হাদিসের একজন অনুসৃত ইমাম ছিলেন তিনি। ‘ত্ববাকাতুল হুফফাজ’ এবং ‘আল জাওয়াহিরুল মুদিয়্যাহ’তে তাঁর বিস্তারিত জীবনী দেখা যেতে পারে।
১৭.
আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে ইয়াযিদ কুফি রহ.। ২১৩ হিজরিতে ইহধাম ত্যাগ করেন তিনি। আবু হানিফা থেকে অধিক ইলম অর্জনকারীদের মধ্যে একজন হলেন ইনি। ‘ত্ববাকাতুল হুফফাজ’এ পাওয়া যাবে তাঁর জীবনী।
১৮.
আসাদ ইবনে ফুরাত ক্বায়রাওয়ানি রহ.।