আব্দিল বার উল্লেখ করেছেন তার সূত্রটা ভালোভাবে খেয়াল করা ছিল পূর্ণ ইনসাফের দাবি। একই কথা প্রযোজ্য ইবনে উয়াইনার যে মন্তব্যটি ইবরাহিম ইবনে বাশশার বর্ণনা করেছেন সেটির ক্ষেত্রেও।
এছাড়া ইবনুল জারূদ (মৃত্যু: ৩০৭ হি.) নামে একজন লোক সমালোচনা
করেছে ইমাম আবু হানিফার। তবে তার সাক্ষ্য মুসলিম বিচারকের কাছে প্রত্যাখ্যাত হয়েছে বলে প্রমাণিত। (সুতরাং ইমাম আবু হানিফার ব্যাপারে তার সমালোচনা তো এমনিতেই প্রত্যাখ্যাত হবে।) সেই মুসলিম বিচারক যদি ইবনুল জারূদকে এসব অযৌক্তিক সমালোচনা প্রত্যাহারের পরামর্শ দিত তাহলে ভালো একটা কাজ হতো সেটা।
মোটকথা, ইমাম আবু হানিফার ব্যাপারে প্রমাণ সমৃদ্ধ সমালোচনা কেউই করতে পারেনি। এ বিষয়টা ‘তা’নিবুল খতিব’ গ্রন্থে আরো ভালোভাবে ব্যাখ্যা করেছি আমি।
এখানে আমরা আবু হানিফার জীবনের একটিমাত্র দিক নিয়ে আলোচনা করব শুধু। যে আলোচনা থেকে আমরা জানতে পারব, ফিকহ শিক্ষা দানে তাঁর পথ ও পদ্ধতি কেমন ছিল।
তো ইমাম আবু হানিফার বংশধারা হচ্ছে এরকম: আবু হানিফা নুমান ইবনে সাবিত ইবনে নুমান ইবনে মারযুবান ইবনে যুত্বা ইবনে মাহ। পারস্য বংশোদ্ভূত ছিলেন তিনি। তাঁর বংশের কেউ কখনো দাস ছিলেন না। এ প্রসঙ্গে তাঁর নাতি ইসমাঈল ইবনে হাম্মাদের কথাই গ্রহণযোগ্য।
মুহাম্মদ ইবনে শাকির কাতবি রহ. (মৃত্যু: ৭৬৪ হি.) নিজের প্রণীত ‘উযূনুত তারিখ’ কিতাবে লিখেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আনসারী বলেছেন, ওমর ইবনে খাত্তাবের শাসনামলের পর থেকে আজ পর্যন্ত বসরায় ইসমাঈল ইবনে হাম্মাদের মতো ভালো বিচারক নিয়োগ পায়নি। তাকে জিজ্ঞেস করা হলো, হাসান বসরিও কি তার চেয়ে ভালো বিচারক নন? তিনি বললেন, আল্লাহর কসম! হাসান বসরিও তাঁর চেয়ে উত্তম নয়। ইসমাঈল ইবনে হাম্মাদ ছিলেন দুনিয়াবিমুখ, ইবাদতকারী এবং বেশ পরহেজগার।
তো বংশের ব্যাপারে এমন একজন ব্যক্তির কথা গ্রহণযোগ্য হবে না? (নিঃসন্দেহে হবে।)
‘মিযানুল ই’তিদাল’