৮. মুহাম্মদ ইবনে হাসান শায়বানি রহ.। তাঁর জন্ম ১৩২ হিজরির মাঝামাঝিতে। আর মৃত্যু ১৮৯ হিজরি সনে। বহু হাদিস জানা ছিল তাঁর। ‘বুলুগুল আমানি, ‘কিতাবুল আসার’, মুআত্তা মুহাম্মাদ এবং হুজ্জাহ আলা আহলিল মাদিনা’ নামের কিতাবগুলোতে তাঁর জীবনী পাওয়া যায়। সেখান থেকে টের পাওয়া যায় হাদিসের ক্ষেত্রে তিনি কেমন পারদর্শী ছিলেন। যদিও তাঁর উচ্চ মর্যাদা মূর্খজনদের কাছে খুবই অপছন্দনীয়।
৯. হাফস ইবনে গিয়াস রহ.। তাঁর জন্ম হয় ১১৭ হিজরিতে। আর মৃত্যু হয় ১৯৪ হিজরিতে। নিজ স্মৃতিশক্তি থেকে বর্ণনা কৃত চার হাজার হাদিস তাঁর থেকে শুনে লিপিবদ্ধ করেছে মানুষ। তাঁর জীবনী জানতে ‘ত্ববাকাতুল হুফফাজ’ এবং ‘আল জাওয়াহিরুল মুদিয়্যাহ’ মুতালাআ করতে পারেন।
১০. ওকি’ ইবনুল জাররাহ রহ.। তিনি ১২৯ হিজরিতে জন্মগ্রহণ করেন। আর তাঁর ইন্তেকাল হয় ১৯৭ হিজরিতে। ইমাম যাহাবি রহ. ইয়াহইয়ার এই বক্তব্য বর্ণনা করেন যে, আমি ওকি’ থেকে উত্তম আর কাউকে দেখিনি। ইমাম আবু হানিফার মতানুযায়ী ফতোয়া দিতেন তিনি।
ইমাম আহমদ বলেন, ওকি’ রচিত কিতাবাদি পড়বে তোমরা। তাঁর চেয়ে ভালো ইলম ধরাণকারী ও আত্মস্থকারী কাউকে দেখিনি আমি।
১১. ইয়াহইয়া ইবনে সাঈদ কাত্তান বসরি রহ.। জারাহ-তা’দিল তথা রাবি যাচাই-বাছাই শাস্ত্রের ইমাম ছিলেন তিনি। ১২০ হিজরির শুরুতে তিনি জন্ম নেন। আর ১৯৮ হিজরিতে মৃত্যু হয় তাঁর। ইমাম যাহাবি বলেন, ইমাম আবু হানিফার মতানুযায়ী ফতোয়া দিতেন এই মনীষী। তাঁর বিস্তারিত জীবনী জানতে ‘ত্ববাকাতুল হুফফাজ’ এবং ‘আল জাওয়াহিরুল মুদিয়্যাহ’ দেখা যেতে পারে।
১২. ফকিহ হাফস ইবনে আব্দুর রহমান আবু উমর বালখি রহ.। নিসাপুর শহরের বিচরক ছিলেন তিনি। আবু হানিফার কাছে ফিকহ অর্জন করেন এই ফকিহ। ১৯৯ হিজরিতে তাঁর ইন্তেকাল হয়। সুনানে নাসাঈতে তাঁর সনদে বর্ণিত হাদিস রয়েছে।
ইমাম আবু হানিফা প্রসঙ্গে বুখারির সমালোচনামূলক যে বক্তব্যটি ইবনে