জাওয়াহিরুল মুদিয়্যাহ’ দ্রষ্টব্য।
৫. আব্দুল্লাহ ইবনুল মুবারক রহ.। ১৮১ হিজরিতে মৃত্যুবরণ করেন তিনি। তাঁর লিখিত কিতাবাদিতে প্রায় ২০ হাজার হাদিস রয়েছে। তাঁকে সুফিয়ান সাওরির চেয়ে শ্রেষ্ঠ মনে করতেন ইবনে মাহদি। ইয়াহইয়া ইবনে আদম বলেন, সূক্ষ্ম কোনো মাসআলা খুঁজতে গিয়ে ইবনুল মুবারকের কিতাবাদিতে নিরাশ হওয়ার মতো কিছু পাইনি আমি।
তিনি ছিলেন আবু হানিফার খুব প্রিয় শাগরিদদের একজন। কিছু কিছু রাবি ইমাম আবু হানিফার ব্যাপারে এমন কিছু বক্তব্য
সম্পৃক্ত করে দেয় তাঁর দিকে যেটা মূলত তিনি বলেননি। ঠিক এই কাজটিই তারা করেছে আরো বহু উলামায়ে কেরামের সাথে।
৬. ইমাম কাষি আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইবরাহিম রহ.। ‘ত্ববাকাতুল হুফফাজ’ কিতাবে ইমাম যাহাবি তাঁর কথা উল্লেখ করেছেন। আলাদা একটি পুস্তিকায় তাঁর জীবনী লিখেছেন যাহাবি।
ইবনে জারির বলেন, ইমাম আবু ইউসুফ ছিলেন একজন ফকিহ, বড় আলেম এবং হাদিস বিশেষজ্ঞ। হাদিস মুখস্থ করার ক্ষেত্রে তিনি ছিলেন প্রসিদ্ধ। মুহাদ্দিসদের কাছে উপস্থিত হয়ে ৫০-৬০টি হাদিস মুখস্থ করতেন। এরপর গিয়ে তিনি সেগুলো লেখাতেন মানুষকে। অর্থাৎ তিনি বলতেন আর লোকেরা লিখে রাখত। অনেক হাদিস জানা ছিল তাঁর।
‘আখবারুল হুফফাজ’ কিতাবে তাঁকে হাদিসের বড় একজন হাফেজ হিসেবে উল্লেখ করেছেন ইবনুল জাওযি রহ.। আর ইবনে হিব্বান রহ. তাঁর কথা উল্লেখ করেছেন নিজের রচিত ‘সিকাত’ গ্রন্থে।
১৮২
হি. ইন্তেকাল হয় এই মহা মনীষীর। তাঁর রচিত একক কিতাব হচ্ছে ‘কিতাবুল আমালি’। বলা হয়ে থাকে এটি মোট ৩০০ খণ্ডে বিস্তৃত।
৭. ইয়াহইয়া ইবনে যাকারিয়া ইবনে যায়িদা রহ.। তিনি একজন বিশ্বস্ত মুহাদ্দিস ও ফকিহ ছিলেন। হাদিসের হাফেজ ছিলেন তিনি। ১৮৩ হিজরিতে ইন্তেকাল হয় উনার। ইমাম আবু হানিফার বড় একজন শাগরিদ ছিলেন। ইমাম যাহাবিকৃত ‘ত্ববাকাতুল হুফফাজ’ এবং হাফেজ কুরাশি প্রণীত ‘আল জাওয়াহিরুল মুদিয়্যাহ’তে তাঁর জীবনী পাওয়া যায়।