অনেক সহিহ হাদিসের রাবি তিনি।
৩. ইমাম লাইস ইবনে সা’দ রহ.। ৯৪ হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। আর মৃত্যুবরণ করেন ১৭৫ হিজরিতে। বহু উলামায়ে কেরাম তাঁকে হানাফি রূপে চিহ্নিত করেছেন। কাযি যাকারিয়া আনসারি রহ. শরহুল বুখারিতে বলেছেন, নিশ্চিত রূপেই তিনি হানাফি। ইবনু আবিল আওয়াম নিজ সনদে বর্ণনা করেন, একদা মক্কায় অনুষ্ঠিত আবু হানিফার এক মজলিসে উপস্থিত হন লাইস ইবনে সা’দ। তখন ইমাম আবু হানিফাকে প্রশ্ন করা হয়, কোনো এক ছেলেকে তার বাবা অনেক সম্পদ খরচ করে বিয়ে দিলে সে স্ত্রীকে তালাক দিয়ে দেয়। আর তার জন্য বাঁদি কিনে আনলে সেটাকেও আজাদ করে দেয় সে। এই সমস্যার সমাধান করা যায় কীভাবে? আবু হানিফা প্রশ্নকারীকে পরামর্শ দেন, সেই বাবা যেন নিজের জন্য ছেলের পছন্দ হওয়ার মতো একটি বাঁদি ক্রয় করেন। এরপর সে বাঁদিকে বিয়ে দিয়ে দেন ছেলের সাথে। অতঃপর সেই ছেলে স্ত্রীকে তালাক দিলে বাঁদি বাবার মালিকানাধীন থাকবে। আর যদি ছেলে তাকে আজাদ করে দেয় তার আজাদ করা বৈধই হবে না। (কারণ সে তো বাঁদির মালিক নয়। মালিক তো তার বাবা।) লাইস বলেন, আল্লাহর শপথ! আবু হানিফার জবাব শুনে আমি যতটা না আশ্চর্য হয়েছি, এর চেয়ে বেশি আশ্চর্য হয়েছি তাঁর প্রতুৎপন্নমতিত্ব দেখে।
লাইস রহ. নিজেই ছিলেন একজন মুজতাহিদ ইমাম।
- ইমাম কাসেম ইবনে মা’ন মাসউদি রহ.। তিনি ইন্তেকাল করেন ১৭৫ হিজরিতে। অনেক বেশি হাদিস এবং কবিতার বর্ণনাকারী ছিলেন তিনি। ফিকহ এবং আরবি ভাষার অনেক বড় আলেম ছিলেন। ইমাম মুহাম্মদ ইবনে হাসান রহ. আরবি সম্পর্কে বিভিন্ন কিছু জেনে নিতেন তাঁর কাছ থেকে। ইমামে আজমের অনেক বড় একজন শাগরিদ ছিলেন এই ইমাম কাসেম। তার জীবনে জানতে ইমাম যাহাবিকৃত ‘ত্ববাকাতুল হুফফাজ’ এবং হাফেজ কুরাশি প্রণীত ‘আল