হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

আর আবু হানিফার কেরাত তথা কুরআন পাঠ পদ্ধতি ছিল আসিমের পাঠ পদ্ধতি। যেটা ছড়িয়ে আছে গোটা পৃথিবীব্যাপী। ইমাম আবু হানিফার কাছে কুরআন হচ্ছে শরিয়তের গুরুত্বপূর্ণ একটি দলিল। কুরআনের ব্যাপকার্থক আয়াতগুলোকে তিনি অকাট্য গণ্য করেন। আর এটা তো আলেম ও সাধারণ সবাই জানে যে, এক রাকাতেই পুরো কুরআন খতম করতেন তিনি। পূর্বসূরিদের মধ্যে খুব কম লোকই করেছেন এমন আমল।

কয়েকটি তাফসিরের কিতাবে বিচ্ছিন্ন কিছু কেরাতকে আবু হানিফার দিকে সম্পৃক্ত করা হয়। যেমনটা যামাখশারি ও নাসাফি রহ. করেছেন নিজ নিজ তাফসিরের কিতাবে। আসলে সেগুলো মোটেও তাঁর থেকে প্রমাণিত নয়। সুতরাং সেগুলো নিয়ে আলোচনার প্রয়োজনই নেই এখানে। সেই কেরাতগুলো মূলত তাঁর নামে বানানো। এমনটাই উল্লেখ করেছেন খতিবে বাগদাদি তাঁর রচিত ‘তারিখ’ কিতাবে এবং যাহাবি নিজের প্রণীত ‘ত্ববাকাতুল কুররা’ গ্রন্থে। এছাড়াও ইবনে জাযারি তাঁর ‘ত্ববাকাত’ গ্রন্থে তুলে ধরেছেন এ বিষয়টা। সেই বানোয়াট কেরাতের মূল হোতা হচ্ছে আবুল ফযল খুযাঈ (মৃত্যু: ৪০৮ হি.)। ইমাম যাহাবি ‘মিযানুল ই’তিদাল’ কিতাবে খুযাঈর জীবনী উল্লেখ করতে গিয়ে বলেন, সে ইমাম আবু হানিফার কেরাত প্রসঙ্গে একটি কিতাব লিখে। ইমাম দারাকুতনি তার লেখাটাকে এই বলে প্রত্যাখ্যান করেন, “এগুলো সব বানোয়াট। এর কোনো ভিত্তি নেই।” এছাড়া অন্যান্য ইমাম বলেন, খুযাঈ নির্ভরযোগ্য কেউ নয়।

আর ইমাম আবু হানিফার অধিক হাদিস জানার ব্যাপারটা বুঝা যায় ফিকহি মাসআলায় তাঁর বিভিন্ন দলিলাদি উপস্থাপনের মধ্য দিয়ে। ইমাম আবু হানিফার সনদে বর্ণিত হাদিসের সংকলন আছে মোট ১৭টি। যেগুলো সংকলনক হলেন তাঁর বড় বড় শাগরিদ এবং হাদিস বিশেষজ্ঞগণ। খতিবে বাগদাদি যখন দামেস্কে যান তখন তাঁর সাথে দুটি মুসনাদ ছিল। একটি হচ্ছে দারাকুতনি সংকলিত মুসনাদে আবি হানিফা। আরেকটি হলো, ইবনে শাহিনের সংকলন করা মুসনাদে আবি হানিফা। এই দুটি ছিল

«<
102
>»