একজনের মতামতেই গড়ে ওঠে, সেই একক মাযহাবগুলোর তুলনায় এই মাযহাব বেশি জনপ্রিয়।
উপরের বক্তব্য থেকে এটা স্পষ্ট যে, আবু হানিফা তাঁর শাগরিদদেরকে নিজের মত গ্রহণ করতে বাধ্য করতেন না। বরং তাঁদেরকে বলতেন, নিজের বক্তব্য পেশ করতে। এভাবে বিষয়টা তাঁদের কাছে ভোরের আলোর মতো সুস্পষ্ট হয়ে গেলে যেই মতের দলিল বেশি পরিচ্ছন্ন সেটাই গ্রহণ করতেন তাঁরা। আর যেটার দলিল অগ্রহণযোগ্য অস্পষ্ট সেটা ত্যাগ করতেন না। ইমাম আবু হানিফা এরকম বলতেন, উৎস না জেনে আমার মতের সাথে একমত হওয়া বৈধ নয় কারো জন্য। গোটা বিশ্বে তাঁর মাযহাবের এমন অভূতপূর্ব বিস্তৃতির মূল রহস্য লুকিয়ে আছে এখানেই। এ কারণেই তার কাছে ফিকহ অর্জনকারীরা হয় দক্ষ। আর তাঁদের সংখ্যাও অনেক বেশি। যেহেতু ফিকহের প্রশিক্ষণ ও নতুনদের গড়ে তোলার ক্ষেত্রে তাঁর পদ্ধতিটি হচ্ছে অনুসরণীয়।
এজন্যই ‘খাইরাতুল হিসান’ গ্রন্থের ২৬ নং পৃষ্ঠায় ইবনে হাজার মক্কী বলেন, জনৈক ইমাম বলেছেন, ইমাম আবু হানিফার যে পরিমাণ ছাত্র ও শাগরিদ রয়েছে সেই পরিমাণ প্রসিদ্ধ ইমামদের আর কারোরই ছিল না। আর জটিল হাদিস, ইজতিহাদি মাসআলা, নতুন সৃষ্ট ঘটনা এবং বিচার-আচারের সমাধানে উলামায়ে কেরামসহ সাধারণ মানুষ আবু হানিফা এবং তার শাগরিদদের থেকে যে পরিমাণ উপকার পেয়েছে তা আর কারো থেকে পায়নি।
মুহাম্মদ ইবনে ইসহাক নাদিম (মৃত্যু: ৩৮৪ হি.) তাঁর ‘ফাহরিসত’ কিতাবে বলেন, জল-স্থল পূর্ব-পশ্চিম ও দূরের কাছের সমস্ত ইলম সংকলিত আছে আবু হানিফার রহ. কাছে।
জামিউল উসূল গ্রন্থে মাজদ ইবনে আসির যা বলেছেন তাঁর সারমর্ম হচ্ছে এই, আল্লাহ তাআলার যদি গোপন কোনো হিকমত না থাকত, তাহলে সেই শুরু থেকে আজ পর্যন্ত এই উম্মতের বিশাল একটি অংশ ইমামে আজমের মাযহাবানুযায়ী আল্লাহর ইবাদত করত না।
উপরোল্লিখিত তিন ইমাম অর্থাৎ ইবনে হাজার, মুহাম্মদ ইবনে ইসহাক