হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

রেওয়ায়াতে বর্ণিত ‘তারিখ’ ও ‘ইলাল’ গ্রন্থ দুটিতে ইয়াহইয়া ইবনে মাঈন (১৫৮-২৩৩ হি.) বর্ণনা করেন, আবু নুআইম ফদল ইবনে দুকাইন (১৩০-২১৯ হি.) বলেছেন, আমি যুফারকে বলতে শুনেছি, বিভিন্ন মাসআলা নিয়ে আমরা মতানৈক্য করতাম আবু হানিফার সামনেই। আমাদের সাথে তখন আবু ইউসুফ, মুহাম্মদ ইবনে হাসান, এঁরাও থাকতেন। অতঃপর ইমাম আবু হানিফার দেওয়া সমাধানটা লিখে রাখতাম আমরা সবাই। একদিন আবু হানিফা রহ. আবু ইউসুফকে বললেন, হে ইয়াকুব! আমার কাছ থেকে শোনা সবকিছুই লিখে রাখবে না তুমি। কারণ, আমি আজ এক ধরনের মত দিলে কালকে সেটা পাল্টে ফেলি। পরশু এক মত প্রকাশ করলে তরশু করি অন্য মতপোষণ।

দেখুন, যথার্থ যাচাই-বাছাইয়ের আগেই আবু হানিফা কীভাবে নিজ শাগরেদদেরকে নিষেধ করছেন মাসআলা সংকলন করতে!

পূর্বোক্ত বক্তব্যগুলো শোনার পর আপনি মুওয়াফফাক মক্কি কৃত ‘মানাকিবে আবি হানিফা’তে উল্লেখিত বক্তব্যের সত্যতাও জেনে গিয়েছেন নিশ্চয়ই। সেই কিতাবে মুয়াফফাক মক্কি রহ. আবু হানিফার বড় বড় শাগরিদের কথা উল্লেখ করার পর বলেন, আবু হানিফা তাঁর মাযহাবটা বানিয়েছেন পারস্পরিক পরামর্শের ভিত্তিতে। শাগরিদদের বাদ দিয়ে নিজে নিজে কোনো মাসআলার সমাধান দিতেন না তিনি। এটা তিনি করেছেন ধর্মীয় ব্যাপারে তাঁর সাধনা এবং আল্লাহ, রসুল এবং মুমিনদের প্রতি অনেক বেশি কল্যাণকামিতা থাকার কারণে। প্রত্যেকটা মাসআলা তিনি সবার সামনে পেশ করে মতামত শুনতেন। সেইসঙ্গে বলতেন নিজের মতামতটাও। আর একেক মাসআলা নিয়ে একমাস বা তার চেয়েও বেশি সময় পর্যালোচনা চলত। অবশেষে স্থির হতো যেকোনো একটি মত। পরে সেটা মৌলিক মাসআলার মধ্যে অন্তর্ভুক্ত করে নিতেন আবু ইউসুফ রহ.। এভাবেই রচিত হয় হানাফি মাযহাবের প্রতিটি মৌলিক মাসআলা। এটাই হচ্ছে মাযহাব বানানোর সবচেয়ে উত্তম ও সঠিক পদ্ধতি। সত্যের সর্বাধিক নিকটবর্তী এই পন্থা। এর মাধ্যমে মানুষের অন্তর বেশি প্রশান্তি লাভ করে। যেসব মাযহাব

«<
102
>»