কিন্তু অন্যান্য মাযহাব এরকম নয়। কারণ, সেসব মাযহাব মানে শুধু সংশ্লিষ্ট ইমামগণের মতামত। (অর্থাৎ বড় একটি দলের মতামতের ভিত্তিতে গড়ে ওঠেনি সেই সব মাযহাব।)
ইবনু আবিল আওয়াম বর্ণনা করেন, মুগিরা ইবনে হামযা বলেছেন, হানাফি ফিকহের মৌলিক কিতাবাদি রচনা করেছেন আবু হানিফার ৪০ জন বড় বড় শাগরিদ।
ইবনু আবিল আওয়াম নিজ সনদে আরো বর্ণনা করেন, আসাদ ইবনে ফুরাত বলেছেন, ইমাম আবু হানিফার যেসব শাগরিদগণ ফিকহের মৌলিক কিতাবাদি সংকলন করেছেন তাদের সংখ্যা হলো ৪০। প্রথম দশজনের মধ্যে আছেন, আবু ইউসুফ, যুফার ইবনে হুযাইল, দাউদ ত্বা-ই, আসাদ ইবনে আমর (মৃত্যু: ১৯০ হি.) ইউসুফ ইবনে খালিদ সিমতি (ইনি হলেন একজন শাফেয়ি শাইখ।), ইয়াহইয়া ইবনে যাকারিয়া ইবনে আবি যায়িদা (মৃত্যু: ১৮৩ হি.) ৩০ বছর যাবৎ হানাফি মাযহাবের কিতাবাদি সংকলন করতেন ইনিই।
একই সনদে আসাদ ইবনে ফুরাত বলেছেন, আসাদ ইবনে আমর আমাকে জানিয়েছেন, বিভিন্ন মাসআলার সমাধান নিয়ে মতানৈক্য করতে আবু হানিফার শাগরিদগণ। একেক জনের সমাধান হতো একেক রকম। শেষ পর্যন্ত মাসআলাটা তাঁরা ইমাম আবু হানিফার কাছে পেশ করে তার সমাধান জানতে চাইতেন। তখন সবার মাঝামাঝি একটা সমাধান দিতেন তিনি। অনেক সময় একই মাসআলা নিয়ে আলোচনা চলত তিনদিন পর্যন্ত। এরপরে সেটা লেখা হতো নির্দিষ্ট খাতায়।
সায়মারি নিজ সনদে বর্ণনা করেন, ইসহাক ইবনে ইবরাহিম বলেছেন, ইমাম আবু হানিফার শাগরিদরা তাঁর সাথে মাসআলা নিয়ে আলোচনা পর্যালোচনা করতেন। সেই আলোচনায় আফিয়া ইবনে ইয়াযিদ উপস্থিত না থাকলে আবু হানিফা বলতেন, আফিয়া আসার আগ পর্যন্ত এই মাসআলার কোনো চূড়ান্ত সমাধান লিখবে না। আফিয়া এসে সবার সাথে একমত হলে তখন আবু হানিফা বলতেন, এটা লিখে ফেল। অন্যথায় বলতেন, এই সমাধানটা লিখবে না।
দামেস্কের যাহিরিয়্যাহ মাকতাবায় সংরক্ষিত আবুল ফদল দূরির (১৮৫-২৭১ হি.)