প্রসঙ্গে অন্যান্য কিতাবে যথেষ্ট আলোচনা বিদ্যমান। সে সম্পর্কে জানতে আগ্রহীরা নিম্নোক্ত কিতাবাদি অধ্যয়ন করতে পারে।
১. ফাদায়িলু আবি হানিফা ওয়া আখবারুহু ওয়া মানাকিবুহু। লেখক: আবুল কাসিম ইবনি আবিল আওয়াম। (মৃত্যু: ২৭৬ হি.)
২. আখবারু আবি হানিফা ওয়া আসহাবিহি। লেখক: আবু আবদুল্লাহ হুসাইন সাইমারি (৩৫১-৪৩৬ হি.)।
৩. হারিসি রহ. (২৫৮-৩৪০ হি.) রচিত একটি কিতাব। সেই কিতাবটি ‘মানাকিবুল ইমাম আযম আবু হানিফা’ নামক গ্রন্থের সাথে সংযুক্ত করা হয়েছে। এটির লেখক হচ্ছেন, মুওয়াফফাক ইবনে আহমদ মক্কি রহ. (৪৮৪-৫৬৮ হি.)।
৪. জুযউ ইবনিদ দাখিল। এই কিতাবের অধিকাংশ আলোচনাই ইবনে আব্দুল বার তাঁর রচিত ‘ইনতিকা’তে নিয়ে এসেছেন।
ইবনুদ দাখিল রহ. (মৃত্যু: ৩৮৮ হি.) ছিলেন উকাইলি রহ. (মৃত্যু: ৩২২ হি.) থেকে সরাসরি বহু হাদিসের বর্ণনাকারী। পরে উকাইলি রহ. ইমাম আবু হানিফা রহ. ও তাঁর সম্মানিত শাগরিদদের ব্যাপারে প্রতারিত মূর্খদের মতো সমালোচনা করেন। তার জবাবে আবু হানিফার ফজিলত প্রসঙ্গে একটি পুস্তি কা লিখে ফেলেন ইবনুদ দাখিল রহ.। আসলে আবু হানিফা ও তাঁর শাগরিদদের ব্যাপারে উকাইলি রহ.র করা অবাস্তব সমালোচনাগুলো থেকে সম্পূর্ণরূপে পবিত্র ছিলেন তাঁরা।
যাইহোক, মক্কায় থাকাকালীন ইবনুদ দাখিলের কাছ থেকে আবু হানিফার ফজিলত নিয়ে লিখিত সেই কিতাবের কথা শোনেন আবুল হাকাম মুনযির ইবনে সাঈদ বাহুতি। এছাড়াও সে সম্পর্কে শোনেন ইবনু আব্দিল বার রহ.। পরে তিনি ইবনুদ দাখিল কৃত সেই পুস্তিকার অধিকাংশ আলোচনাই নিয়ে আসেন ‘ইনতিকা’ কিতাবে বিবৃত আবু হানিফার জীবনালেখ্যতে।
ত্বহাবি রচিত ‘মুশকিলুল আসার’ বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে ইয়াযিদ বলেন, আমি আবু হানিফার কাছে উপস্থিত হলে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কোন বংশের? আমি বললাম, আমি এমন একজন যাকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে ধন্য করেছেন। তখন তিনি আমাকে বললেন, এভাবে বলবে না। বরং কোনো গোত্রের সাথে