হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

জনগণের। অনেকে তো সরাসরি অনারবি শব্দটাই বলেন। এটাকে কিন্তু তাঁর আরবির ক্ষেত্রে দোষণীয় ধরা যায় না।

ইমাম মুবাররাদ রহ. (মৃত্যু: ২৮৬ হি.) তাঁর ‘লুহনাহ’ কিতাবে অন্যান্য

শহরের রাবিদের ভুল নিয়ে আলোচনা করলেও ইরাকের কারো ভুলের কথা বলেননি সেখানে। মাসউদ ইবনে শাইবা রহ.ও নিজের রচিত ‘তা’লিম’ কিতাবে উল্লেখ করেছেন রাবিদের কিছু ভুলত্রুটির কথা।

তাছাড়া মিশরের বসবাস ছিল কিবতিদের সাথে। শামের অনেক বাসিন্দা ছিল রোমানিয়ান। (এরা ছিল অনারবি।) আর হিজাজের ভূমিতে তো সব ধরনের অনারবিরই আনাগোনা ছিল। বিশেষত বড় বড় তাবেঈদের পরবর্তী যুগে এ ব্যাপারটা হয়েছে আরও বেশি আকারে। সেইসঙ্গে সেসব এলাকায় আরবি ভাষাবিদদের উপস্থিতিও ছিল না। থাকলে তো তাঁরাই ভুলত্রুটি এবং অন্য ভাষার অনুপ্রবেশ রক্ষা করতে পারতেন আরবি ভাষাটাকে।

পক্ষান্তরে কুফা ও বসরাতে সংকলিত ও সংরক্ষিত হয় আরবি ভাষা। কুফার ভাষাবিদগণ ওহি নাজিলের সময়ে প্রচলিত আরবির সব উচ্চারণ সংরক্ষণে মনোযোগ দেন। যেন সেটা কুরআন, সুন্নাহর সূক্ষ্ম জ্ঞান এবং কুরআনের একাধিক পাঠ পদ্ধতি বুঝার ক্ষেত্রে সহায়ক হয়। আর সেই উচ্চারণগুলোর মধ্যে ভবিষ্যৎ ভাষার উপযোগী উচ্চারণ কোনটি, তা বাছাইয়ের কাজটি করেছেন বসরার ভাষাবিদগণ।

উপরোক্ত সমস্ত আলোচনা থেকে এটা স্পষ্ট যে, ফিকহ, হাদিস এবং আরবি ভাষার তৎকালীন কেন্দ্র ছিল কুফা নগরী। আর কুরআনের পাঠ পদ্ধতির সাত ইমামের মধ্যে তিনজনই ছিলেন কুফার অধিবাসী। তারা হলেন, আসিম (মৃত্যু: ১২৭ হি.), হামযা (৮০-১৫৬ হি.) এবং কিসাঈ (১১৯-১৮৯ হি.)।

এছাড়া কেরাতের প্রসিদ্ধ দশ ইমামের একজন ছিলেন কুফার বাসিন্দা। তিনি হলেন আবু মুহাম্মাদ খালফ ইবনে হিশাম রহ. (১৫০-২২৯ হি.)

আর আসিম থেকে বর্ণিত কেরাত প্রসঙ্গে আলোচনা গিয়েছে ইতোপূর্বে। ফিকহের প্রশিক্ষণদানে ইমাম আবু হানিফার পথ ও পন্থা।

আমরা এখানে ইমাম আবু হানিফার প্রাথমিক জীবন সম্পর্কে আলোকপাত করব না। সে

«<
102
>»