তারা হাদিস বর্ণনা করতেন। সেটাই পরে হারামাইনের হাদিস রূপে প্রসিদ্ধি লাভ করে।) তাঁদের মধ্যে অনেকেই ৪০ বা তার চেয়েও বেশি বার হজ ও উমরা করেছেন। আবু হানিফা রহ. একাই হজ করেছেন মোট ৫৫ বার।
ইমাম বুখারি রহ. বলেন, হাদিস অন্বেষণার্থে কতবার আমাকে কুফায় প্রবেশ করতে হয়েছে সেটা আমার অজানা। অথচ তিনি অন্যান্য শহরে প্রবেশের সংখ্যা কিন্তু উল্লেখ করেছেন ঠিকই। উনার এই বক্তব্য থেকেও বুঝে আসে যে, কুফা ছিল অন্যতম হাদিসের শহর।
আর আফফানের উপরোল্লিখিত বক্তব্য এটাও প্রমাণ করে যে, কুফার মুহাদ্দিসগণ হাদিস বর্ণনায় সেই শাব্দিক ত্রুটিমুক্ত ছিলেন যা অধিক পরিমাণে ছিল তৎকালীন হিজায, শাম ও মিশরীয় আলেমদের মধ্যে।
ইমাম মালেকের এমন ত্রুটির জবাব দেওয়ার চেষ্টা করেছেন ইবনে ফারিস রহ. (৩২৯-৩৯৫ হি.)।
‘হিলয়াতুল আউলিয়া’ গ্রন্থে ‘রবিআ’র ব্যাপারে এমন ভুল হওয়ার কথা বলেছেন লাইস রহ.। আর ইবনু আবিল আওয়াম রচিত কিতাবে ইমাম আবু হানিফা রহ. নাফে’ রহ.র এ রকম ত্রুটি হয়েছে বলে উল্লেখ করেছেন।
আর ইমাম আবু হানিফা থেকে এ রকম যে ভুল শব্দটি বর্ণিত আছে সেটির সনদ বিচ্ছিন্ন। যদি ধরেও নেওয়া হয় যে, সেটি ইমাম আবু হানিফা থেকে প্রমাণিত, তবুও তার যুক্তিসংগত কারণ রয়েছে। যেটা আরবি ভাষায় একেবারেই সুস্পষ্ট। সেই শব্দটি হচ্ছে, ‘আবা কুবাইস’। সঠিক হলো ‘আবু কুবাইস’। এর দ্বারা বুঝানো হয়েছে কসাইকে। এর বেশ কয়েকটি জবাব দেওয়া হয়েছে ‘মাকানাতুল ইমাম আবি হানিফা ফিল হাদিস’ নামক গ্রন্থে। তন্মধ্যে উল্লেখযোগ্য একটি উত্তর হলো, এই শব্দটিকে ভুল ধরে নিলেও এখান থেকে আরবি সম্পর্কে ইমাম আবু হানিফার জানার কমতি বুঝা যায় না। কারণ, অনেক আরব আলেমও সাধারণ মানুষের ভাষায় কথা বলতে গিয়ে ইচ্ছা করেই প্রচলিত ভুলটা উচ্চারণ করেন। যেন বুঝতে সুবিধা হয় সাধারণ