হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

ছিল বেশ কষ্টসাধ্য ব্যাপার। এজন্য মুহাদ্দিসের তুলনায় ফকিহের সংখ্যা ছিল অল্প।

২. রা-মুহুরমুযি নিজ সনদে আরো বর্ণনা করেন, মাযকুর ইবনে সুলাইমান বলেছেন, আফফান ইবনে মুসলিম এই কথা বলতে শুনলেন কিছু লোককে, “আমরা অমুকের অনেক (হাদিসের) কিতাব কপি করে নিয়েছি। অমুকের বহু কিতাব হুবহু নকল করেছি।” (এগুলো বলে পরস্পরে হাদিস বর্ণনার সংখ্যাধিক্য নিয়ে গর্ব করত তারা।) এসব শুনে তিনি বললেন, এ ধরনের লোক কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারে না বলেই আমার ধারণা। আমি তো বিভিন্ন জনের কাছে গিয়ে হাদিস শুনতাম। কারো কাছে কোনো হাদিস না থাকলে সেটা অন্য জনের কাছ থেকে শুনে নিতাম আমি। এভাবে আমি একসময় কুফায় গিয়ে চার মাস অবস্থান করি। চাইলে সেই সময়টাতে ১ লক্ষ হাদিস লিখতে পারতাম আমি। কিন্তু লিখেছি মাত্র ৫০ হাজার হাদিস। হাদিস লেখার ক্ষেত্রে আমি শুধু সেগুলোই বাছাই করেছি যেগুলো সর্বসমাদৃত। তবে শারিক ইবনে আব্দুল্লাহর হাদিস লিখিনি। কারণ, তিনি আমাকে হাদিস শুনাতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে নড়বড়ে আত্মস্থকারী, বর্ণনায় শাব্দিক ত্রুটিপূর্ণ কোনো মুহাদ্দিস আমি পাইনি কুফায়।

চিন্তা করুন, যে শহরে মাত্র চার মাস অবস্থান করে আফফান ইবনে মুসলিমের মতো মুহাদ্দিস এমন পরিতৃপ্তির সাথে ৫০ হাজার হাদিস লিখে ফেলতে পারেন সেই শহরকে কি অল্প হাদিসের শহর বলে আখ্যায়িত করা যায়? হাদিসের মান ও সংখ্যার বিচারে যেখানে মুসনাদে আহমাদও সেই ৫০ হাজারের চেয়ে অনেক নিম্নমানের! (আফফান ইবনে মুসলিম [১৩৪-২২০হি.) হচ্ছেন এমন মুহাদ্দিস যার ব্যাপারে ইবনুল মাদিনি বলেন, কোনো হাদিসের একটি হরফের ব্যাপারে সন্দেহ হলেও সেটি বর্জন করতেন তিনি।)

তাছাড়া হারামাইন শরিফাইনের অনেক হাদিস বিভিন্ন শহরের আলেমগণ থেকে সংগৃহীত। কারণ, উলামায়ে কেরাম হজ করতেন অনেক বেশি। (সে জন্য হারামাইনে তাদের যাতায়াত হতো অনেক। সেখানে গিয়ে

«<
102
>»