সেই সব মুহাদ্দিসের তুলনায় হাম্মাদ ও তাঁর খাস শাগরিদরা ছিলেন বড় ফকিহ। আপনার যদি এ ব্যাপারে কোনো সন্দেহ থাকে তাহলে ফিকহের ক্ষেত্রে সেইসব মুহাদ্দিসের অবদান এবং হাম্মাদ ও তাঁর শাগরিদদের অবদান মিলিয়ে দেখুন। এরপর আপনার যা ইচ্ছা সিদ্ধান্ত নিন। এখানের আলাপটা কিন্তু শুধু হাদিস বর্ণনাকেন্দ্রিক না।
ইবনে আদি তাঁর ‘কামিল’ গ্রন্থে নিজ সনদে বর্ণনা করেন, আব্দুল মালিক ইবনে ইয়াস শাইবানি বলেছেন, ইবরাহিম নাখাঈকে আমি জিজ্ঞেস করলাম, আপনার মৃত্যুর পরে কার কাছে মাসআলা জানতে চাইব আমরা? তিনি বললেন, হাম্মাদের কাছে।
উকাইলি রহ. নিজ সনদে বর্ণনা করেন, মুহাম্মদ ইবনে সুলাইমান আসবাহানি বলেছেন, ইবরাহিম নাখাঈর মৃত্যুর পর কুফার পাঁচজন লোক একত্রিত হয়ে ৪০ হাজার দিরহাম জমা করে। তাদের মাঝে উমর ইবনে কায়েস মাসির এবং আবু হানিফাও ছিলেন। সেই ৪০ হাজার দিরহাম নিয়ে তাঁরা প্রথমে গেলেন হাকাম ইবনে উতাইবার কাছে। গিয়ে বললেন, আমরা চল্লিশ হাজার দিরহাম একত্রিত করে নিয়ে এসেছি আপনার কাছে। আপনি আমাদের প্রধান হন। কিন্তু হাকাম ফিরিয়ে দেন সেই প্রস্তাব। পরে তাঁরা উপস্থিত হন হাম্মাদ ইবনে আবি সুলাইমানের কাছে। তিনি তাঁদের প্রস্তাবে রাজি হন।
এই তবকার আলোচনা এখানেই শেষ করছি আমরা। এমনিতে এই স্তরের ফকিহ এবং তাঁদের আলোচনার পরিধি ব্যাপক। কুফাতে হাদিস বর্ণনা ও ফিকহ চর্চার ময়দান কেমন বিস্তৃত ছিল তা বুঝাতে দুটি বক্তব্য উল্লেখ করব এখানে। সেগুলো নিম্নরূপ:
১. আবু মুহাম্মদ রা-মাহুরমুষি রহ. তাঁর রচিত ‘আল মুহাদ্দিসুল ফা-সিল’ এ নিজ সনদে বর্ণনা করেন, আনাস ইবনে সিরিন বলেছেন, আমি কুফায় গিয়ে হাদিসের ৪০০০ ছাত্র দেখেছি। আরও দেখেছি ৪০০ জন ফকিহকে।
কুফা ছাড়া আর কোনো ইসলামি শহরে তখন এত অধিক সংখ্যক মুহাদ্দিস ও ফকিহ ছিল? উপরোক্ত বক্তব্য থেকে এটাও বুঝে আসে, ফকিহ হওয়াটা