হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

তুলা পিটাত। আমাদের দুধ, সবজি বিক্রি করে দিত। এছাড়াও বিভিন্ন ধরনের কাজ করত সে। কেউ কোনো মাসআলা নিয়ে আসলে সে জিজ্ঞেস করত, মাসআলাটা কী বলেন? মাসআলা শুনে তার উত্তর দিয়ে দিত সে। এরপর বলত একটু দাঁড়ান। এই বলে সে হাম্মাদকে গিয়ে জানাত, এক লোক এসে এই মাসআলা জানতে চেয়েছে। তার এই উত্তর দিয়েছি আমি। আপনার কী মত এই ব্যাপারে? হাম্মাদ উত্তরে বলত, এ ব্যাপারে মুহাদ্দিসগণ এরকম বর্ণনা করেছেন আমাদের কাছে। আর ফকিহগণ বলেছেন এটা। আর ইবরাহিম বলেছেন এভাবে। এটা শুনে আবু হানিফা জিজ্ঞেস করতেন, আমি কি আপনার পক্ষ থেকে এভাবে বর্ণনা করে দিতে পারি? হাম্মাদ বলতেন, হ্যাঁ অবশ্যই। তখন আবু হানিফা বেরিয়ে গিয়ে বলতেন, হাম্মাদ এরকম এরকম বলেছেন।

এভাবেই তাঁরা ছাত্রাবস্থায় একজন আরেকজনের সাথে লেগে থাকতেন। আর খেদমত করতেন উস্তাদের। এর অসিলায় ইলমের বরকত লাভকরেছিলেন তাঁরা।

ইবনে আদি তাঁর প্রণীত ‘কামিল’ কিতাবে নিজ সনদে বর্ণনা করেন, মুগিরা রহ. বলেছেন, হাম্মাদ ইবনে আবি সুলাইমানকে বলতে শুনেছি, আত্বা (মৃত্যু: ১৩৬ হি.), ত্বাউস (মৃত্যু: ১০৬ হি.) এবং মুজাহিদের (২১-১০৪ হি.) সাথে দেখা হয়েছে আমার। তাঁদের চেয়ে তোমাদের এই বাচ্চারাই (বাচ্চা বলে নিজেকে এবং নিজের সমপর্যায়ের কুফি আলেমদের বুঝিয়েছেন) বড় আলেম। বরং তোমাদের বাচ্চাদের শাগরিদরাও তাঁদের চাইতে ভালো আলেম।

আল্লাহ প্রদত্ত নেয়ামত বর্ণনা করতে গিয়ে এমনটা বলেছেন তিনি।

তাছাড়া ফকিহ নয় এমন কিছু বয়স্ক মুহাদ্দিসের কথার জবাব দিয়েছেন এর মাধ্যমে। তারা কুফার মসজিদে বসে ভুলভাল ফতোয়া দিয়ে বলত, এখানে হয়তো কিছু বাচ্চা পোলাপান আছে। যারা এই ফতোয়ার ক্ষেত্রে দ্বিমত করবে আমাদের সাথে।

সূক্ষ্ম বুঝ না থাকলে বয়স্ক মুহাদ্দিস হলেই বা কী! বাচ্চা বলে তারা মূলত হাম্মাদ এবং তাঁর শাগরিদদের মতো কমবয়সি আলেদেরকে বুঝাত। অথচ

«<
102
>»