হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

ওয়াল মুতাফাক্কিহ’ কিতাবে খতিবে বাগদাদি বর্ণনা করেন, হাসান ইবনে উবায়দুল্লাহ নাখাঈ রহ. বলেছেন আমি ইবরাহিমকে একবার জিজ্ঞেস করলাম, আপনি যত ফতোয়া দেন সব কি অন্য কারো থেকে শুনে দেন? তিনি বললেন, না। আমি তখন বললাম, যেটা শোনেননি সে সম্পর্কে ফতোয়া দেন কী করে! তিনি বললেন, আমি যা শুনেছি তা তো ঠিকই আছে। তবে আমার নিকট অনেক সময় অভূতপূর্ব মাসআলা জানতে চাওয়া হয়। যেটা ইতোপূর্বে শুনিনি আমি। তখন আমি সেগুলোকে আমার শোনা মাসআলা ও হাদিসের সাথে কিয়াস করি। (অর্থাৎ মিলাই। সেই অনুযায়ী সমাধান দেই।) এটাই হচ্ছে সত্যিকারের ফিকহ।

ইবরাহিমের মতোই ফিকহ অর্জন করেছিলেন আবু হানিফার শায়েখ হাম্মাদ ইবনে আবি সুলাইমানও (মৃত্যু: ১২০ হি.)। তিনি ছিলেন ইবরাহিম নাখাঈর খাস শাগরিদ। তাঁর সার্বক্ষণিক সঙ্গী ছিলেন তিনি।

‘তারিখে আসবাহান’ গ্রন্থে আবু শায়খ রহ. (২৭৪-৩৯৯ হি.) নিজ সনদে বর্ণনা করেন, সুলায়মান ইবনে ইয়াহইয়া বলেছেন, একদিন ইবরাহিম নাখাঈ রহ. হাম্মাদকে একটি থলেতে দেরহাম দিয়ে বললেন, তাঁর জন্য গোশত কিনে নিয়ে আসতে। পথিমধ্যে হাম্মাদের দেখা হয়ে গেল নিজের বাবার সাথে। বাবা তখন বাহনে আরোহী অবস্থায় ছিলেন। ছেলের হাতে থলে দেখে বাবা ধমক দিয়ে ফেলে দিলেন সেই থলে। পরবর্তীতে ইবরাহিম নাখাঈর মৃত্যুর পর খুরাসানের কয়েকজন লোক এবং বেশ কয়েকজন মুহাদ্দিস এসে কড়া নাড়ল তাঁর দরজায়। তখন রাত হওয়ায় তাঁর বাবা মুসলিম ইবনে ইয়াযিদ বাতি নিয়ে বেরিয়ে আসলে সেই লোকগুলো বলল, আমরা আপনাকে চাই না। চাই আপনার ছেলে হাম্মাদকে। এটা শুনে বাবা ভিতরে গিয়ে বললেন, বৎস! তোমাকে ডাকছে কিছু লোক। আমি বুঝতে পেরেছি, সেই থলেটাই আজকের পর্যায়ে নিয়ে এসেছে তোমাকে।

আবু শায়খ আরো বর্ণনা করেন, হাম্মাদ ইবনে আবি সুলাইমানের বোন আতিকা বলেন, আবু হানিফা আমাদের দরজায় বসে আমাদের

«<
102
>»