আমাদের অন্যান্য আলেমগণ মসজিদে বসে হাদিস নিয়ে আলোচনা করতেন অনেক সময়। সেই আলোচনার মাঝে ফতোয়াসংক্রান্ত কোনো বিষয়-যেটা সম্পর্কে সবাই অজ্ঞ- সেটা এলে সবাই তাকিয়ে থাকতেন ইবরাহিম নাখাঈর দিকে।
ইবরাহিম নাখাঈর ব্যাপারে শা’বি রহ. বলেন, তিনি বড় হয়েছেন ফিকহি পরিবারে। সেই কারণে ফিকহ শিখেছেন তাঁদের থেকেই। এরপর আমাদের সাথে উঠাবসা করে বাছাই করা হাদিসগুলো শুনে নেন আমাদের থেকে। অতঃপর সেগুলোকে কাজে লাগান নিজের ফিকহি গবেষণায়। তাঁর মৃত্যুর সাথে সাথে মৃত্যু হয় ইলমেরও। তাঁর পরে তাঁর মতো আর কোনো ফকিহ আসেননি এই ধরার বুকে।
সাঈদ ইবনে জুবায়ের রহ. বলেন, তোমাদের মধ্যে ইবরাহিম নাখাঈ জীবিত থাকা সত্ত্বেও আমার কাছে ফতোয়া জানতে চাইছ?
‘হিলয়াতুল আউলিয়া’ গ্রন্থে আবু নুআইম বর্ণনা করেন, ইমাম আ’মাশ বলেছেন, আমি ইবরাহিমকে কখনো কোনো বিষয়ে নিজের থেকে কিছু বলতে দেখিনি। এমনটাই বর্ণিত আছে ইবনে মাত্ত রচিত ‘যাম্মুল কালাম’ কিতাবে।
এই হিসেবে বলা যায়, ‘আসারে আবু ইউসুফ’, ‘আসারে মুহাম্মদ’, ‘মুসান্নাফে ইবনে আবী শাইবা’সহ অন্যান্য কিতাবে ইবরাহিম থেকে ফিকহি বিষয়ে যত মতামত বর্ণিত আছে সবই হয়ে থাকবে রসুল বা কোনো সাহাবি কিংবা কোনো তাবেঈর বক্তব্য।
মূল কথা হলো, তিনি হাদিস (রসুল ও সাহাবির বক্তব্য) বর্ণনা করতেন এবং ইজতিহাদ করতেন। হাদিস বর্ণনা করলে সেটা হতো দলিলযোগ্য। আর ইজতিহাদ করলে তাও হতো সর্বোচ্চ গ্রহণযোগ্য। কারণ, তিনি ছিলেন এমন সমুদ্র, বহু মানুষ ঘেঁটেও যাকে কর্দমাক্ত (ত্রুটিপূর্ণ) করতে পারে না। ইজতিহাদের কারণগুলো সব পূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল তাঁর মধ্যে। তিনি বলতেন, হাদিস ছাড়া কোনো ইজতিহাদ সঠিক হয় না তেমনি ইজতিহাদ ছাড়া কোনো হাদিসের সঠিক মর্মোদ্ধার হয় না। আবু নুআইম সনদসহ তাঁর এই বক্তব্য উল্লেখ করেছেন নিজ কিতাবে।
এটাই হচ্ছে হাদিস ও ইজতিহাদ আঁকড়ে ধরার অনুসরণীয় পদ্ধতি।
‘ফকিহ