হানাফি ফিকহ ও হাদিস

«<
102
>»

সাঈদ ইবনে জুবায়ের নেই? এটা বলে ইবনে আব্বাস রা. সাঈদ ইবনে জুবায়েরের আল্লাহ প্রদত্ত গভীর ইলমের কথা মনে করিয়ে দিতেন লোকদেরকে। অর্থাৎ তাঁর ইলমই যথেষ্ট ছিল কুফাবাসীদের জন্য। ইবনে আব্বাসের ইলমের প্রয়োজন তাদের নেই।

আবু ইমরান ইবরাহিম ইবনে ইয়াযিদ নাখাঈ রহ. প্রথমে ফিকহ শিখেন আলকামা রহ.র কাছে। এরপর তিনি আলি ও ইবনে মাসউদ রা.র ছাত্র এবং তাঁদের ছাত্রের বিভিন্ন ইলম একত্রিত করেন নিজের মাঝে। আবু নুআইম বলেন, ইবরাহিম নাখঈ রহ. আবু সাঈদ খুদরী এবং আয়েশা রা.সহ পরবর্তী বেশ কয়েকজন সাহাবির সাক্ষাৎ পেয়েছিলেন।

আমের ইবনে শারাহিল শা’বি- যাকে যুদ্ধবিগ্রহসংক্রান্ত হাদিস বর্ণনা করতে দেখে ইবনে ওমর বলেছিলেন আমি রসুলের সাথে যুদ্ধে উপস্থিত থাকলেও এই আমের আমার চেয়ে সে সম্পর্কে বেশি আত্মস্থকারী। সেই আমেরই আবু ইমরান ইবরাহিম নাখাঈকে অন্যান্য শহরের সকল আলেমদের চেয়ে শ্রেষ্ঠ মনে করতেন। ৯৫ হিজরিতে ইন্তেকালের পর তাঁর জানাজায় উপস্থিত এক ব্যক্তিকে আমের বলেন, যুগের সর্বশ্রেষ্ঠ ফকিহকে দাফন করলে তোমরা। সেই লোক তখন জিজ্ঞেস করল, হাসান বসরি থেকেও বড় ফকিহ ছিলেন তিনি? উত্তরে আমের বললেন, শুধু হাসান নয়। বরং বসরা, কুফা, শাম এবং হিজাযের মধ্যে শ্রেষ্ঠ ফকিহ ছিলেন তিনি। আবু নুআইম নিজ সনদে বর্ণনা করেছেন এই বক্তব্য।

‘তামহিদ’ কিতাবে ইবনু আব্দুল বার বলেছেন, ইবরাহিম নাখাঈ বর্ণিত মুরসাল হাদিসকে হাদিস গবেষকেরা সহিহ মনে করতেন। বরং তাঁর বর্ণিত মুসনাদ হাদিসের তুলনায় বেশি উত্তম মনে করতেন তাঁর মুরসালগুলোকেই।

ইমাম আ’মাশ বলেন, ইবরাহিমের কাছে যখনই কোনো হাদিস পেশ করেছি তখনই সে সম্পর্কে নতুন কিছু পেয়েছি আমি। তিনি আরো বলেন, ইবরাহিম ছিলেন, হাদিসের যাচাই-বাছাইকারী। আমি কোনো হাদিস শুনলে সেটা সবার আগে তাঁর কাছে পেশ করতাম।

ইসমাঈল ইবনে আবি খালেদ বলেন, শা’বি, আবু দুহা, ইবরাহিম এবং

«<
102
>»