উল্লেখ করেছেন। অথচ উনাদের সংখ্যা ছিল অসংখ্য। আর তাঁদের কীর্তি গাথা ছিল খুবই প্রসিদ্ধ।
আমরা এখানে তাঁদের সকলের নাম উল্লেখ করতে যাচ্ছি না। শুধু দেখিয়ে দিচ্ছি, ৮৩ হিজরিতে হাজ্জাজের বিরুদ্ধে আব্দুর রহমান ইবনে মুহাম্মদ ইবনে আশআসের নেতৃত্বে সংগঠিত ‘দাইরে জামাজিম’ যুদ্ধে উপরোক্ত উভয় স্তরের কত সংখ্যক ক্বারী ফকিহ অংশ নিয়েছিলেন। যাদের মাঝে অন্তর্ভুক্ত ছিলেন আবুল বাখতারি সাঈদ ইবনে ফাইরুয, আব্দুর রহমান
ইবনে আবি লায়লা, ইমাম শা’বি (২১-১০৯ হি.) ও সাঈদ ইবনে জুবায়ের (মৃত্যু: ৯৫ হি.) রহ.র মতো বড় বড় আল্লামা।
ইমাম জাসসাস রহ. তাঁর রচিত আহকামুল কুরআনের প্রথম খণ্ডের ৭১ নং পৃষ্ঠায় বলেন, হাজ্জাজের বিরুদ্ধে যুদ্ধে বেরিয়েছিলেন ৪০০০ ক্বারী। যারা ছিলেন বড় বড় ফকিহ ও শ্রেষ্ঠ তাবেঈ। তাঁরা সংঘটিত হয়েছিলেন আব্দুর রহমান ইবনে মুহাম্মদ ইবনে আশআসের নেতৃত্বে।
অন্যান্য দেশের আলেমদের প্রতি লক্ষ করলে দেখা যায়, যারা পিতা-মাতা ছেড়ে সরকারি উপঢৌকন নিয়ে জ্ঞানীদের সাথে উঠাবসা করত তারাই ছিল সবচেয়ে ভালো অবস্থানে। তাঁদের মধ্যে খুব কম লোকই ছিল যারা জুলুমের বিরোধিতার চিন্তা করত এবং এর পেছনে ব্যয় করত নিজের সর্বস্ব। কুফাবাসী আলেমদের মধ্যে ছিল এই ব্যাপারটা। এর কারণে নিষ্ঠাবান গবেষকদের দৃষ্টিতে দ্বীন, উত্তম চরিত্র, ফিকহ, কুরআন ও হাদিসের ইলম এবং আরবি ভাষার দক্ষতায় তাঁরা হয়ে উঠেছিলেন অনন্য। তা-ই উলামায়ে কেরামের পারস্পরিক তুলনা করতে গিয়ে নিষ্ঠাবান গবেষকেরা ন্যায় যেটা সেটাই বলেন।
আর এই জিনিসটাই কুফাকে পরিণত করে কয়েক যুগের জন্য অনন্য এক কেন্দ্রে। এমন না হলে জালেমদের আখড়া কুফা শহরটি উমাইয়া শাসনের জুলুমের দিনগুলোতে দ্বীনদারদের আশ্রয়স্থল হতো না।
সাঈদ ইবনে জুবায়ের একাই ইবনে আব্বাসের ইলম ধারণ করেছিলেন নিজের মাঝে। কুফাবাসী কেউ ইবনে আব্বাস রা.র কাছে ফতোয়া জানতে আসলে তিনি বলতেন, তোমাদের মধ্যে কি